শনিবার (২২ মার্চ) বিকেলে রাজধানীর শাহবাগে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে বক্তৃতা করেন তিনি।
হাসনাত বলেন, দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে নিষিদ্ধ করতে হবে।
তিনি বলেন, ভারতীয় আধিপত্যবাদের এক্সটেনশন হলো আওয়ামী লীগ। ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে আর কখনো ফিরবে না।
গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়াদের নির্বাচনে অংশগ্রহণের নজির নেই দাবি করে এনসিপির এ সংগঠক বলেন, ‘পরবর্তী বাংলাদেশ হবে উইদাউট আওয়ামী লীগ। আমরা ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগ আর ফিরতে পারবে না। জুলুম ভুলে গিয়ে আওয়ামী লীগের সঙ্গে আপস করলে মজলুমের সঙ্গে প্রতারণা করা হবে।’
২০১৪, ১৮, ২৪-এর নির্বাচেনে ইনক্লুসিভিটি কোথায় ছিল প্রশ্ন রেখে হাসনাত বলেন, আওয়ামী লীগের সঙ্গে কোনো ইনক্লুসিভিটি হতে পারে না।
কোনো ইনস্টিটিউশনের বিরুদ্ধে নন জানিয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের এ মুখ্য সংগঠক বলেন, ‘ইনস্টিটিউটের ওপর আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। কোনো ব্যক্তির ওপর ক্ষোভ নেই।’
আর্মির এগেইনস্টে জনগণকে দাঁড় করানোর ষড়যন্ত্রের বিরুদ্ধে এনসিপির অবস্থান বলে জানান তিনি।