হাবিবুর রহমান সাগর (জাবি প্রতিনিধি):
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল (জেছাদ) আজ ১৭৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। ছাত্রদল কেন্দ্রীয় কমিটির অফিস সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জহিরউদ্দিন বাবরকে আহ্বায়ক এবং ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওয়াসিম আহমেদ অনিককে সদস্য সচিব করা হয়েছে। কমিটিতে ২০০৯-১০ (৩৯তম ব্যাচ) থেকে ২০২৩-২৪ (৫৩তম ব্যাচ) পর্যন্ত শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা সদস্য এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
দায়িত্ব পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনিযুক্ত আহ্বায়ক জহিরউদ্দিন বাবর বলেন,
“জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে দেশনায়ক তারেক রহমান, বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাই এবং জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
তিনি আরও বলেন, “এটি মূলত একটি স্বল্পমেয়াদি কমিটি, যার লক্ষ্য হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে পুনর্গঠন করা। খুব শিগগিরই আমরা হল, অনুষদ এবং বিভাগভিত্তিক কমিটি গঠন করব। সম্মেলনের মাধ্যমে দায়িত্ব সচল শিক্ষার্থীদের কাছে হস্তান্তর করব ইনশাআল্লাহ।