আমজাদ শিবলু: সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালী সেনবাগ পৌরসভার অর্জুনতলা জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া মাদ্রাসা ও এতিমখানার ভবনের চতুর্থ তলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে মাদ্রাসার পরিচালক মাওলানা রহিম উল্লাহ বশীরির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টপ স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সৈয়দ হারুন।
এসময় মির্জা সোলাইমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন টপ স্টার গ্রুপের পরিচালক শাহাদাত হোসেন, ভ্যালিনা লিমিটেডের চেয়ারম্যান সেকান্দর আলী মানিক, সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সাত্তার বিপিএসসি, মাদ্রাসার সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, পরিচালক আবু তাহের, বিএনপি নেতা ভিপি মফিজ সহ প্রমুখ।
এসময় প্রধান অতিথি সৈয়দ হারুন বলেন, “শিক্ষাই একটি জাতির মূল সম্পদ। আধুনিক শিক্ষা ও দ্বীনি শিক্ষার সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া মাদ্রাসা ও এতিমখানা শুধু এলাকার নয়, বরং দেশের জন্যও আশীর্বাদ স্বরূপ। আমি বিশ্বাস করি, এ প্রতিষ্ঠান থেকে ভবিষ্যতে নৈতিক, দেশপ্রেমিক ও দক্ষ প্রজন্ম তৈরি হবে। সমাজের ধনী-দরিদ্র নির্বিশেষে সবাইকে শিক্ষা বিস্তারে সহযোগিতার হাত বাড়াতে হবে।”