রবিউল ইসলাম , শিবগঞ্জ প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে একসাথে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন,১৪ এপ্রিল-২০২৬,মঙ্গলবার
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রতিটি স্কুলে যেনো পাঠদান ঠিকমতো হয় সেটা দেখার দায়িত্ব আপনার আমার সবার।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলা মহাস্হান ফাজিল ডিগ্রী মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী চায় বগুড়াকে শিক্ষা নগরী বানানো হোক। এটি হোক বাংলাদেশের শিক্ষা হাব। এই বগুড়াকে শিক্ষা নগরী বানানো হবে। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত আমরা উত্তরবঙ্গে আমরা বহু শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলাম।
এর আগে তিনি উথলী উচ্চ বিদ্যালয়,মোকামতলা মহিলা ডিগ্রী কলেজ, মোকামতলা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন অনুষ্ঠানে যোগ দেন। এসময় মন্ত্রীর সাথে উপস্হিত ছিলেন স্হানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী ও এ আসনের সংসদ সদস্য মীর শাহে আলম।