মোঃ হাসনাইন আহম্মেদ, ভোলা:
বাংলাদেশ জাতীয় সেচ্ছাসেবক পার্টি (বিজেপি) ভোলা জেলা পৌর ৫ নং ও ৬নং ওয়ার্ড সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৫ টায় ভোলা ৫ নং ওয়ার্ড মিয়াজি বাড়ি দরজায় হোসেন হাফিজ মাদ্রাসার হল রুমে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
পৌর সেচ্ছাসেবক পার্টির আহবায়ক আব্দুস সালামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিজেপির সভাপতি জাহাঙ্গীর আলম, যুগ্ন আহবায়ক বিকাশ মজুমদার, যুব সংহতির যুগ্ন আহবায়ক মোঃ হোসেন, সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ মাইনুল ইসলাম, সেচ্ছাসেবক পার্টির আহবায়ক মোঃ গোলাম হোসেন।
এছারাও বক্তব্য রাখেন সেচ্ছাসেবক পৌর শাখার যুগ্ন আহ্বায়ক মোঃ মহিউদ্দিন, মোঃ জুয়েল,লিটন সহ আরও অনেকে।
বক্তব্য শেষে ভোলা পৌরসভা ৫ নং ও ৬ নং ওয়ার্ডের সেচ্ছাসেবক পার্টির ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়।
৫ নং ওয়ার্ড, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি, ভোলা পৌরসভা সভাপতি: মোঃ হাসনাইন ,সাধারণ সম্পাদক: মোঃ মহিন ,৬ নং ওয়ার্ড, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি, ভোলা পৌরসভা সভাপতি: মোঃ মিজানুর রহমান ,সাধারণ সম্পাদক: মোঃ সোহেল
সাংগঠনিক সম্পাদক: মোহাম্মদ আলী কে করে এই কমিটি গঠন করা হয়।
এসময় সেখানে ভোলা জেলা বিজেপির অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মী সহ ভোলা পৌরসভার ৫ ও ৬ নং ওয়ার্ডের নেতাকর্মী উপস্থিত ছিলেন।