শনিবার, ০২ মে ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

আমিও শ্রমিক পরিবার থেকে এসে সংসদে প্রতিনিধিত্ব করছি : হান্নান মাসউদ

এনসিপি নেতা আখতার হোসেন কৃষকের সন্তান, বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান একজন শ্রমিকের সন্তান, এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ রাজমিস্ত্রি পরিবারের সন্তান এবং আমিও শ্রমিক পরিবার থেকে এসেছি। আমার চাচাতো ভাই রিকশা চালায়। আমরা সেই পরিবার থেকে আজকে সংসদে প্রতিনিধিত্ব করছি বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ও এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদ। শুক্রবার […]

আমিও শ্রমিক পরিবার থেকে এসে সংসদে প্রতিনিধিত্ব করছি : হান্নান মাসউদ

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০২ মে ২০২৬, ০০:২৬

এনসিপি নেতা আখতার হোসেন কৃষকের সন্তান, বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান একজন শ্রমিকের সন্তান, এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ রাজমিস্ত্রি পরিবারের সন্তান এবং আমিও শ্রমিক পরিবার থেকে এসেছি। আমার চাচাতো ভাই রিকশা চালায়। আমরা সেই পরিবার থেকে আজকে সংসদে প্রতিনিধিত্ব করছি বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ও এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদ।

শুক্রবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে জাতীয় শ্রমিক শক্তি আয়োজিত শ্রমিক সমাবেশে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

হান্নান মাসউদ বলেন, বারবার রাষ্ট্রের ক্ষমতার পরিবর্তন হয়, কিন্তু শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হয় না। রাজনীতিবিদদের ভাগ্যের পরিবর্তন হলেও শ্রমিকের হয় না। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বেশি শ্রমিক প্রতিনিধি এবারের সংসদে আছে। এই সংসদ তারুণ্য ও শ্রম রাজনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সেখানে আপনাদের সহযোগিতা ও দিকনির্দেশনা প্রয়োজন।

হান্নান মাসউদ বলেন, এক শ্রেণির লোক আমাদের দেশটাকে লুট করে খাচ্ছে। এই টাকা তারা যদি আয় করে দেশে রাখত, তবে সমস্যা ছিল না। কিন্তু উপমহাদেশের মধ্যে কানাডার বেগম পাড়ায় সবচেয়ে বেশি ঘরবাড়ি বাঙালিদের। যখন যারা ক্ষমতায় আসে, তারা নিজেদের সাধু দাবি করে। আওয়ামী লীগ এলে বলে তারা চুরি করে না, বিএনপি এলে তারাও বলে চুরি করে না, জাতীয় পার্টিও বলে চুরি করে না; তাহলে চোর কে?

তিনি বলেন, বাংলাদেশের যত আইন, তার সবই খেটে খাওয়া নিপীড়িত মানুষের জন্য। কোনো আইন বড়লোকদের জন্য নয়। বনানী বা গুলশানে থাকা মানুষদের জন্য যে আইন প্রযোজ্য হয় না, আমাদের ৫-১০ হাজার টাকা বেতনে থাকা শ্রমিকদের জন্য সেই সব আইন বলবৎ থাকে।

একজন রাজনীতিবিদ যেভাবে ন্যায়বিচার পাবেন, একজন শ্রমিককেও সেভাবে ন্যায়বিচার পেতে হবে। এসব কথা বললে আমাদের বলা হয়, এর চেয়ে ভালো আইন করে দেওয়া হবে। এভাবে স্বপ্ন দেখাতে দেখাতে ৫৪ বছর পার হয়ে গেছে, কিন্তু আমাদের একটি ভালো আইন দিতে পারে নাই।

বিএনপিকে উদ্দেশ্য করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, আমাদের অর্থনীতি টিকিয়ে রাখার জন্য একজন অর্থনীতিবিদকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে চেয়েছিলাম।

কিন্তু দেখলাম, এক গার্মেন্টস ব্যবসায়ীকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করা হয়েছে। বাংলাদেশে সবচেয়ে বেশি অর্থ পাচার হয় গার্মেন্টস পণ্য আমদানি-রপ্তানির মাধ্যমে। সেই অর্থ পাচারের এক প্রতিনিধিকে এনে আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানিয়ে দেওয়া হয়েছে।

প্রবাসী শ্রমিকদের ইস্যুতে হান্নান মাসউদ বলেন, অনেক বাবা-মায়ের সন্তান বিদেশে গিয়ে শ্রম দেয়, টাকা পাঠায়। আর এ দেশের দুর্নীতিবাজরা তা লুটপাট করে খায় এবং তারাই সংসদে গিয়ে বড় বড় কথা বলে। যারা জনগণের ১১ হাজার কোটি টাকা মেরে দিয়েছে, তারা যখন সংসদে এসে বড় বড় কথা বলে, তখন আমাদের লজ্জা লাগে।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭২৬১

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৩৪০

রাজনীতি

ঢাকা-৮ নিজ কেন্দ্রেই নাসীরুদ্দীন পাটওয়ারীর কাছে হারলেন মির্জা আব্বাস

ঢাকা-৮ নির্বাচনী এলাকার শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা কলেজ (মহিলা ভোটার কেন্দ্র-২) কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে ৫২৩ ভোট পেয়ে ওই কেন্দ্রে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫১৬ ভোট। অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের […]

নিউজ ডেস্ক

১২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:২৪

ঢাকা-৮ নির্বাচনী এলাকার শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা কলেজ (মহিলা ভোটার কেন্দ্র-২) কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।

প্রাপ্ত ফলাফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে ৫২৩ ভোট পেয়ে ওই কেন্দ্রে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫১৬ ভোট। অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই কেন্দ্রে মাত্র ৭ ভোটের ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে।

কেন্দ্রটির অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কেফায়েত উল্লা (হাতপাখা) পেয়েছেন ১১ ভোট। এ ছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ত্রিদ্বীপ কুমার সাহা (কাস্তে) এবং গণ-অধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম (ট্রাক) উভয়েই সমান ৭টি করে ভোট পেয়েছেন।

অন্যদিকে, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী এস এম সরওয়ার (মোমবাতি) এবং জাতীয় পার্টির (জেপি) প্রার্থী মো. জুবের আলম খান (লাঙ্গল) প্রত্যেকে ৫টি করে ভোট লাভ করেছেন।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৩৪০

রাজনীতি

স্বামী সংসদে যেতে না পারলেও যাচ্ছেন স্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মতিউর রহমান বিএনপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বাবলুর কাছে পরাজিত হন। নির্বাচনে বাবলু ১ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন, অন্যদিকে মতিউর রহমান পান ১ লাখ ৮৭৬ ভোট। তবে নির্বাচনে পরাজিত হলেও রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েননি তিনি; বরং তার স্ত্রী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী […]

নিউজ ডেস্ক

২১ এপ্রিল ২০২৬, ১১:১৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মতিউর রহমান বিএনপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বাবলুর কাছে পরাজিত হন। নির্বাচনে বাবলু ১ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন, অন্যদিকে মতিউর রহমান পান ১ লাখ ৮৭৬ ভোট।

তবে নির্বাচনে পরাজিত হলেও রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েননি তিনি; বরং তার স্ত্রী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী সংরক্ষিত নারী আসনে জামায়াতের মনোনয়ন পেয়েছেন।

অ্যাডভোকেট মুন্নী জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের মানবসম্পদ, আইন ও মানবাধিকার বিষয়ক সেক্রেটারি এবং দলের নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সাবেক সভানেত্রী এবং বর্তমানে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবেও কর্মরত। এছাড়াও তিনি বিভিন্ন মানবাধিকার ও আইনি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।

দলীয় নেতাকর্মীদের মতে, কঠিন সময়ে দলের জন্য তার অবদান ও ত্যাগের স্বীকৃতি হিসেবেই তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। মতিউর রহমানও জানিয়েছেন, জামায়াত যোগ্যতা ও ত্যাগকে মূল্যায়ন করেই প্রার্থী নির্বাচন করে। সাবিকুন্নাহার মুন্নী আশা প্রকাশ করেছেন, সংসদ সদস্য হিসেবে তিনি দেশের অবহেলিত নারী সমাজের উন্নয়নে কাজ করবেন এবং জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করবেন।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৩৪০