সাইফুল ইসলাম, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ
মহিপুরে ডিজেল-মোবিল ব্যবসায়ীদের সংগঠনকে শক্তিশালী ও সুসংগঠিত করতে মহিপুর ডিজেল মোবিল ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১ মে (রোজ শুক্রবার) মহিপুর মৎস্য বন্দরে অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গাজী মোঃ ইউনুস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার আব্বাস আলী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর মৎস্য আড়ং মালিক সমবায় সমিতির ভারপ্রাপ্ত সভাপতি রাজু আহমেদ রাজা ও সাধারণ সম্পাদক সুমন দাস। এছাড়া মহিপুরে ডিজেল-মোবিল ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সোহাগ মুসল্লী, সহ-সভাপতি মনির মুসল্লীসহ সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্যে সভাপতি গাজী মোঃ ইউনুস বলেন, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তুলতে এই সমবায় সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং সংগঠনকে সুন্দরভাবে পরিচালনার জন্য সকল সদস্যদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সমবায় অফিসার আক্কাস আলী বলেন, একাধিক ব্যক্তির সমন্বয়ে একটি সমবায় গড়ে ওঠে। কিন্তু সদস্যদের অতিরিক্ত লোভই অনেক সময় সংগঠন ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। তাই লোভ পরিহার করে পারস্পরিক সহযোগিতা ও আস্থার ভিত্তিতে সংগঠনকে এগিয়ে নিতে হবে।
তিনি আরও বলেন, সমবায় কার্যক্রমকে কার্যকরভাবে পরিচালনার জন্য সদস্যদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং ভবিষ্যতেও সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।
কর্মশালায় সমবায় ব্যবস্থাপনা, সদস্যদের দায়িত্ব ও কর্তব্যসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। শেষে মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।