‘গেম অফ থ্রোনস’-এর অভিনেতা গাজায় গণহত্যার বিষয়ে হলিউডের নীরবতার কড়া সমালোচনা করেছেন।
“গেম অফ থ্রোনস” সিরিজের আইরিশ অভিনেতা গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে বিখ্যাত ব্যক্তিত্বদের নীরবতার সমালোচনা করে জোর দিয়ে বলেন যে জনপ্রিয় বিশ্বাসের বিপরীতে তার প্রতিবাদের পরে তিনি কোনও হুমকির সম্মুখীন হননি।
ইরনার বরাত দিয়ে পার্সটুড জানিয়েছে, সুপরিচিত আইরিশ অভিনেতা এবং ‘গেম অফ থ্রোনস’ সিরিজে ‘ডেভোস সিওয়ার্থ’ চরিত্রে অভিনয় করা অভিনেতা লিয়াম কানিংহাম একটি সাক্ষাৎকারে গাজায় বেসামরিক নাগরিকদের গণহত্যার বিষয়ে হলিউডের নিষ্ক্রিয়তা এবং নীরবতার সমালোচনা করেছেন।
“আমাদের জীবনের সবচেয়ে ভয়াবহ ঘটনা” হিসাবে তিনি যা বর্ণনা করেছেন তা উল্লেখ করে কানিংহাম বলেছেন, “আমি মানবতার উপর আশা হারাচ্ছিনা তবে কিছু ব্যক্তিত্বের কাপুরুষতার মাত্রা দুঃখজনক।
তিনি আরো বলেন, “যদি আপনার সন্তান একদিন আপনাকে জিজ্ঞাসা করে যে বর্তমানে রুপালি পর্দা এবং সোশ্যাল মিডিয়ায় স্পষ্টভাবে যা ঘটছে এই ঘটনাগুলার সময় আপনি কী করেছিলেন,এবং আপনার উত্তর হয়, ‘আমি গুরুত্ব দেয় নি’ আপনি কী বলবেন?”
মানবিক বিপর্যয়ের মুখে শিল্পীদের নৈতিক দায়িত্বের উপর জোর দিয়ে তিনি বলেন: ‘আমি একদিন আমার নাতি-নাতনিদের চোখের দিকে তাকিয়ে বলতে চাই না যে আমি কিছুই করিনি, কারণ এর বাইরে আর কোন উপায় নেই। যখন আপনি সচেতন থাকেন এবং আপনি কিছু করেন না, তখন এর অর্থ হল আপনি কোনো গুরুত্ব দেন নি।’
নীরবতার শেষে কানিংহাম শিল্প ও সাহিত্যরের জগতের ব্যক্তিত্বদের উদ্দেশ্যে বলেন, “আমি জানি না তারা কীভাবে কথা না বলে এবং প্রতিবাদ না করে আয়নায় নিজেদের মুখ দেখছে।
সূত্রঃ পার্সটুডে
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?