মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

তারাকান্দা এ.এফ. এম. ওয়াহিদুজ্জামান ও তার সমর্থক গোষ্ঠীর নেতৃবৃন্দর বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

আ’লীগ দোসরদের ফেইসবুক কর্মসূচির প্রতিবাদে তারাকান্দা উপজেলায় ফেসিস্ট রক্তচুষা আ.লীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা ঠেকাতে এবং আঁতাত করে চলা লালচোখের বৃত্তের সন্ত্রাসী আ’লীগদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেন – বারবার কারা নির্যাতিত বিএনপি’র পরীক্ষিত প্রবীণ নেতা এ.এফ. এম. ওয়াহিদুজ্জামান ও তার সমর্থক গোষ্ঠীর নেতৃবৃন্দ। এ.এফ. এম. ওয়াহিদুজ্জামান তারাকান্দা উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি, যুবদলের প্রতিষ্ঠাতা […]

নিউজ ডেস্ক

০৯ ফেব্রুয়ারী ২০২৫, ২২:৪০

আ’লীগ দোসরদের ফেইসবুক কর্মসূচির প্রতিবাদে তারাকান্দা উপজেলায় ফেসিস্ট রক্তচুষা আ.লীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা ঠেকাতে এবং আঁতাত করে চলা লালচোখের বৃত্তের সন্ত্রাসী আ’লীগদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেন –

বারবার কারা নির্যাতিত বিএনপি’র পরীক্ষিত প্রবীণ নেতা এ.এফ. এম. ওয়াহিদুজ্জামান ও তার সমর্থক গোষ্ঠীর নেতৃবৃন্দ।

এ.এফ. এম. ওয়াহিদুজ্জামান তারাকান্দা উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি, যুবদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক,ময়মনসিংহ (উঃজেলা) যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদকের মত গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করেছিলেন একজন দায়িত্বশীল দক্ষ দেশ প্রেমিক ও আদর্শ ক্লিন ইমেজের রাজনীতিবিদ হয়ে।

৮ ফেব্রুয়ারী (শনিবার) বেলা ৫টায় আ’লীগ দোসরদের ফেইসবুক কর্মসূচির প্রতিবাদ মিছিলটি গরুহাটা হতে যাত্রা শুরু করে স্লোগান মুখরিত মিছিল নিয়ে নেতৃবৃন্দ শহীদ মিনার হয়ে হালুয়াঘাট টু ময়মনসিংহের তারাকান্দার মহা সড়কের রাজপথ প্রদক্ষিণ করে।

মিছিলটি তারাকান্দা উপজেলা ভবনের মহাসড়ক হয়ে মোর নিয়ে – আওয়ামী লীগের দোসরা হুশিয়ার সাবধান এই স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে রাজপথ কাপিয়ে ঐতিহাসিক কড়ুইতলার শহীদ মিনারের চত্বরে এসে মিছিলটি শেষ হয়।

শহীদ মিনারের মিনারের মুক্ত মঞ্চের চারপাশে শত জনতার ঢলের মাঝে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, এ.এফ. এম. ওয়াহিদুজ্জামান।

৫ আগষ্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের আগে ও পরে তিনি এখন পর্যন্ত এই তারাকান্দা উপজেলায় আদর্শ ক্লিন ইমেজের প্রবীণ রাজনীতিবিদ হিসাবে জনমনে আজও পরিচিত এ.এফ. এম. ওয়াহিদুজ্জামান।

আ’লীগ দোসরদের ফেইসবুক কর্মসূচির প্রতিবাদ মিছিল ও সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর দেশে অন্তবর্তীকালীন সরকার প্রতীষ্ঠা লাভ করছেন । এই সরকারের কাজ হলো দ্রুত জাতীয় নির্বাচন দেওয়া। একটি অবাধ,নিরপেক্ষ জাতীয় নির্বাচন না দেওয়া পর্যন্ত আমাদেরকে রাজপথে থাকতে হবে। আমরা দেশে গণতন্ত্র প্রতীষ্ঠার লক্ষ্যে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ষোলটি বছর আন্দোলন সংগ্রাম করেছি। অনেক জেল জুলুমের শিকার হয়েছি। নির্বাচনের পর চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। এই সরকারের আমলে মানুষ সুখে নাই, শান্তিতে নাই। জনগণ সুন্দর একটা নির্বাচন চায়। নির্বাচনের কথা বললেই তারা কেনো জানি তাদের কমড় মোচড়াচ্ছে।

৩নং কাকনি ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও বিএনপির পরিক্ষিত নেতা মজিবুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ মিছিল ও সমাবেশে আয়োজন করেন তারাকান্দা উপজেলা বিএনপি একাংশ ও অঙ্গ সংগঠনের শীর্ষ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

তিনি ক্ষুব্ধ কণ্ঠে গর্জে উঠে আরোও বলেন, অতি দ্রুত বিএনপির সাথে আঁতাত করে চলা হাইব্রিড রক্তচুষা আ’লীগ সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। ব্যক্তি স্বার্থের জন্য কোন প্রকার ছলাকলা চলবে না। তারাকান্দার জনগণ সব বুঝে।

প্রভাষক জাহাঙ্গীর আলম (সাধারণ সম্পাদক, তারাকান্দা উপজেলা প্রেস ক্লাব)

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭২৬০

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭২৬০

রাজনীতি

ঢাকা-৮ নিজ কেন্দ্রেই নাসীরুদ্দীন পাটওয়ারীর কাছে হারলেন মির্জা আব্বাস

ঢাকা-৮ নির্বাচনী এলাকার শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা কলেজ (মহিলা ভোটার কেন্দ্র-২) কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে ৫২৩ ভোট পেয়ে ওই কেন্দ্রে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫১৬ ভোট। অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের […]

নিউজ ডেস্ক

১২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:২৪

ঢাকা-৮ নির্বাচনী এলাকার শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা কলেজ (মহিলা ভোটার কেন্দ্র-২) কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।

প্রাপ্ত ফলাফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে ৫২৩ ভোট পেয়ে ওই কেন্দ্রে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫১৬ ভোট। অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই কেন্দ্রে মাত্র ৭ ভোটের ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে।

কেন্দ্রটির অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কেফায়েত উল্লা (হাতপাখা) পেয়েছেন ১১ ভোট। এ ছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ত্রিদ্বীপ কুমার সাহা (কাস্তে) এবং গণ-অধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম (ট্রাক) উভয়েই সমান ৭টি করে ভোট পেয়েছেন।

অন্যদিকে, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী এস এম সরওয়ার (মোমবাতি) এবং জাতীয় পার্টির (জেপি) প্রার্থী মো. জুবের আলম খান (লাঙ্গল) প্রত্যেকে ৫টি করে ভোট লাভ করেছেন।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭২৬০

রাজনীতি

স্বামী সংসদে যেতে না পারলেও যাচ্ছেন স্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মতিউর রহমান বিএনপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বাবলুর কাছে পরাজিত হন। নির্বাচনে বাবলু ১ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন, অন্যদিকে মতিউর রহমান পান ১ লাখ ৮৭৬ ভোট। তবে নির্বাচনে পরাজিত হলেও রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েননি তিনি; বরং তার স্ত্রী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী […]

নিউজ ডেস্ক

২১ এপ্রিল ২০২৬, ১১:১৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মতিউর রহমান বিএনপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বাবলুর কাছে পরাজিত হন। নির্বাচনে বাবলু ১ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন, অন্যদিকে মতিউর রহমান পান ১ লাখ ৮৭৬ ভোট।

তবে নির্বাচনে পরাজিত হলেও রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েননি তিনি; বরং তার স্ত্রী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী সংরক্ষিত নারী আসনে জামায়াতের মনোনয়ন পেয়েছেন।

অ্যাডভোকেট মুন্নী জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের মানবসম্পদ, আইন ও মানবাধিকার বিষয়ক সেক্রেটারি এবং দলের নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সাবেক সভানেত্রী এবং বর্তমানে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবেও কর্মরত। এছাড়াও তিনি বিভিন্ন মানবাধিকার ও আইনি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।

দলীয় নেতাকর্মীদের মতে, কঠিন সময়ে দলের জন্য তার অবদান ও ত্যাগের স্বীকৃতি হিসেবেই তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। মতিউর রহমানও জানিয়েছেন, জামায়াত যোগ্যতা ও ত্যাগকে মূল্যায়ন করেই প্রার্থী নির্বাচন করে। সাবিকুন্নাহার মুন্নী আশা প্রকাশ করেছেন, সংসদ সদস্য হিসেবে তিনি দেশের অবহেলিত নারী সমাজের উন্নয়নে কাজ করবেন এবং জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করবেন।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭২৬০