সংস্কারের নামে নির্বাচন প্রলম্বিত করা কোনো বিশেষ দলকে সুবিধা দেয়ার জন্য কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
রবিবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় গয়েশ্বর চন্দ্র রায় একথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করছে তারা পালানোর সুযোগ পাবে না। সরকারের ভেতরে কোনো সমন্বয় নাই। প্রধান উপদেষ্টার কথায় সকল উপদেষ্টার মত আছে কিনা তা নিয়েও সন্দেহ গয়েশ্বর চন্দ্র রায়ের।
তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে। সরকারের অনেকে বলছে বিএনপি নাকি ভারতের কাঁধে সওয়ার হয়েছে। আসলে তারা যে সকাল বিকাল সেখানে ধর্ণা দিচ্ছে সে খবরও শোনা যায়।