রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন শিক্ষা শিবিরে অংশ নেন অধ্যাপক শফিকুল ইসলাম মাসুদ।
সেখানে বক্তব্য রাখাকালীন পতিত স্বৈরাচার আবারও ফিরে আসতে চাইলে বাংলাদেশের মানুষ জীবন দিয়ে হলেও তা প্রতিহত করবে বলে হুশিয়ারি দিয়েছেন তিনি।
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের ইসলামিক সেক্রেটারি ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ বলেন, তাদের নিষিদ্ধ করে আইনের আওতায় এনে সন্ত্রাসীদের গ্রেফতার করে, তারপর জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি নির্বাচন দিতে হবে। তার আগে অবশ্যই জনগণের প্রিয় সংগঠন জামায়াতে ইসলামী নিবন্ধন ফিরিয়ে দিতে হবে।
তিনি আরো বলেন, স্বৈরাচার সরকার ফিরে আসতে চাইলে বাংলাদেশের মানুষ জীবন দিয়ে হলেও তা প্রতিহত করবে।