বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

ফিচার

পতিত আ’লীগ সরকার সাড়ে ১৫ বছরে ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে -ডা.শফিকুর রহমান

নাটোর প্রতিনিধি  কাউকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতে দেয়া হবে না জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, পতিত আ’লীগ সরকার সাড়ে ১৫ বছরে দেশ থেকে ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে। তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন, মানবিক ও সাম্যের; তবে এটার জন্য আমাদের অনেক লড়াই করতে হবে। তাহলেই আমরা সত্যিকারের স্বাধীন দেশের […]

নিউজ ডেস্ক

০৩ জানুয়ারী ২০২৫, ২১:২৬

নাটোর প্রতিনিধি 

কাউকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতে দেয়া হবে না জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, পতিত আ’লীগ সরকার সাড়ে ১৫ বছরে দেশ থেকে ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে।

তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন, মানবিক ও সাম্যের; তবে এটার জন্য আমাদের অনেক লড়াই করতে হবে। তাহলেই আমরা সত্যিকারের স্বাধীন দেশের নাগরিক হবো। সাম্যের বাংলাদেশ গঠনে জামায়াত ইসলামী মানুষের দোয়া, ভালোবাসা ও পরামর্শ চায়, চায় ইতিবাচক সমালোচনা। আমরা ইনসাফ ও ন্যয় বিচার প্রতিষ্ঠার জন্য প্রস্তুত; আর কোন বিবেধ নয়, ঐক্যবদ্ধ জাতি নিয়ে সামনের দিকে আগাতে চাই।

শুক্রবার (০৩ জানুয়ারী) সকাল সাড়ে ১১টার সময় নাটোর শহরের নবাব সিরাজ-উদ দৌলা (এনএস) সরকারী কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন জেলা জামায়াত আমীর ডঃ মীর নুরুল ইসলাম। কর্মী সমাবেশ সফল করতে জেলার বিভিন্ন উপজেলার ইউনিয়ন ও গ্রাম পর্যায় থেকে হাজার নেতাকর্মী খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে সমবেত হন। পরে সমাবেশটি জনসমুদ্রে পরিনত হয়।

কর্মী সমাবেশে সাধারন সম্পাদক অধ্যাপক মোঃ সাদেকুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে জামায়াতে ইসলামীর আমীর বলেন, আমরা ঐক্যবদ্ধ জাতি চাই। আমরা চাই সম্মান। আমরা বিদেশে বন্ধু চাই, কিন্তু প্রভু চাই না। তবে এই বন্ধুত্ব হতে সমতার ভিত্তিতে। কেউ আমাদের দিকে চোখ তুলে তাকাবে এটা হবে না। বাংলাদেশ মাথা উঁচু করে সসম্মানে থাকবে। কাউকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতে দেয়া হবে না। আমাদেও লক্ষ লক্ষ কর্মী আজ আওয়া তুলে বলছে-আমরা জীবন দেবো কিন্তু এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আর বিক্রি হতে দেবো না।

ডা.শফিকুর রহমান বলেন, একটি শ্রেণী জামায়াতে ইসলামী সর্ম্পকে অপবাদ ছড়ায় এই দল ক্ষমতায় গেলে, ইসলামি শাষন কায়েম হলে মহিলাদেও নাকি আর ঘর ঘেকে বের হতে দেয়া হবে না। এটা ধারনা সঠিক নয়। বরং আমরা এমন বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে নারী-পুরুষ নির্বিশেষে কাজ করবে। নারীকে কখনো নারী বলে কাজের বাইরে রাখা হবে। নারী তার প্রাপ্য সম্মানের সাথে দায়িত্ব পালন করবে।

তিনি আরও বলেন, আমাদের সন্তানরা এমনভাবে শিক্ষিত হবে যেন শিক্ষাজীবন শেষে একটা চাকরির জন্য কোন মামা-খালুর পিছনে দৌড়াতে না হয়। শিক্ষাজীবন শেষে হওয়ার আগে কাজই আমাদের সন্তানদের কাছে পৌছে যাবে। এ দায়িত্ব পালন করবে জামায়াতে ইসলামী। আমরা এমন শিক্ষা চাই; যেন আমাদের সন্তানদের মনে মমত্ববোধ, দেশাত্নবোধ ও মানবীয় গুণাবলীতে অনন্য হয়ে ওঠে। আমরা চাই তারা যেন সত্যিকারের মানুষ হয়ে ওঠে।

ডা.শফিকুর রহমান বলেন, আমরা পিন্ডির হাত থেকে মুক্ত হয়েছি অন্য কোন জায়গায় বন্দি হওয়ার জন্য নয়। আমরা প্রস্তুত হয়েছি সত্যিকারের স্বাধীন দেশের নাগরিক হওয়ার জন্য। আমাদের দিকে কেউ লাল চোখে তাকালে সেটা আমরা বরদাস্ত করবো না। আমরা বিদেশি বন্ধু চাই প্রভু চাই না। আমরা সম মর্যাদার ভিত্তিতে বৈদেশিক সর্ম্পক রাখতে চাই।

তিনি আওয়ামীলীগ প্রসঙ্গে বলেন, তারা তিনটি নির্বাচনের নামে তান্ডব চালিয়েছে। তারা নির্বাচনে বিশ্বাস করে না। যারা জনগণের ভোটাধিকারে বিশ্বাস করে না তাদের আবার কিসের নির্বাচন। এখনও আওয়ামী সিন্ডিকেট দেশের বিভিন্ন স্থানে বসে আছে। কেউ কেউ বলছেন পুরাতন সিন্ডিকেট দখল করেছে নতুন সিন্ডিকেট। তাই আমরা নতুন-পুরাতন কোন সিন্ডিকেট দেখতে চাই না। দেশের মানুষের ওপর জুলুম বন্ধ করতে হবে। এব্যাপারে সরকার যদি উদ্যোগ নেয় আমরা সর্বচ্চো সহযোগিতা দেবো।

তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন, আমরা একটি ঐক্যবদ্ধ দেশ চাই। যেখানে কোন ধরনের বিভাজন থাকবে না। আমরা আর টুকরো টুকরো জাতি চাই না, আমরা চাই ঐক্যবদ্ধ জাতি। এদেশে যারাই বসবাস করবেন মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্ঠান আমরা সকলেই এদেশের গর্বিত নাগরিক। সকলের মর্যাদা ও অধিকার সমান। আমরা আর মাইনোরিটি-মেজরিটি শুনতে চাই না। আমরা সকলেই এখন এক জাতি। নারী-পুরুষ মিলে এক সঙ্গে এদেশকে গড়ে তুলবো।

ডা. শফিকুর রহমান আরো বলেন, পতিত আওয়ামী লীগ সরকার তাদের সাড়ে ১৫ বছরে ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে যা দেশের জাতীয় বাজেটের ৫ গুন। তারা তাদের আমলে জামায়াতের নেতাকর্মীদের হত্যা, গুম, অপহরণ, বাড়িঘর অফিস আদালত লুট করে বুলডোজার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। শুধু জামায়াত নয় দেশ প্রেমিক প্রতিটি দল ও সাধারণ মানুষের উপরেও এমন নির্র্যাতন করেছে। তারা জামায়াতের নিবন্ধন বাতিল করেছে, জামায়াতকে নিষিদ্ধ করেছে। দেশের হাজারো আলেম ওলামাকে হ্যান্ডকাপ পড়িয়ে টেনে হিচড়ে জেলে নিয়ে গেছে। তিনি বলেন, ইজ্জত দেয়ার মালিক আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছে সম্মান দেন আবার প্রয়োজনে কেড়ে নেন। গণভবনে সেদিন রান্না হয়েছিল কিন্তু কপালে সেই খাবার লেখা ছিল না।

তিনি বলেন, আওয়ামী লীগ এই দেশের ১৮ কোটি মানুষকে প্রতিপক্ষ ভেবে নির্যাতন করেছে। মানুষের জন্য তাদের মায়া ভালোবাসা ছিলো না বলেই আন্দোলনের সময় নির্বিচারে ছাত্র-জনতার বুকে গুলি চালিয়েছে। জামায়াত এই আন্দোলনের সকল শহীদদের বাড়িতে পৌঁছাতে চেষ্টা করেছে। সকল আহতদের পাশে সাধ্য মতো দাঁড়িয়েছে। অন্তবর্তি সরকারকে আরো আন্তরিকাতর সাথে আহতদের পাশে দাঁড়ানোর দাবী জানান। তিনি আশা করে দ্রততম সময়ে প্রয়োজনীয় সংস্কার করে এই সরকার ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে যার যার জায়গায় চলে যাবেন।

তিনি নাটোর প্রসঙ্গে বলেন, নাটোর জেলা কোন অপরাধ করেনি। তারপরও এখানে কোন মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট নেই। আমরা বর্তমান সরকারের কাছে দাবী জানাচ্ছি অন্তত একটি প্রতিষ্ঠান নাটোরে গড়ে তুলে এ বঞ্চনার ইতি টানা হোক। আর ভবিষ্যতে মানুষের ভালোবাসায় জামায়াত ইসলামী দেশ পরিচালনার সুযোগ পেলে নাটোরের জন্য কোন দাবী পাঠাতে হবে না, আমি নিজেই এসব দাবী করে গেলাম।

বিশাল কর্মী সমাবেশে সাধারন সম্পাদক অধ্যাপক মোঃ সাদেকুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, নিবার্হী পরিষদ সদস্য মোবারক হোসেন।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৩৩৮

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৩৩৮

রাজনীতি

ঢাকা-৮ নিজ কেন্দ্রেই নাসীরুদ্দীন পাটওয়ারীর কাছে হারলেন মির্জা আব্বাস

ঢাকা-৮ নির্বাচনী এলাকার শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা কলেজ (মহিলা ভোটার কেন্দ্র-২) কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে ৫২৩ ভোট পেয়ে ওই কেন্দ্রে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫১৬ ভোট। অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের […]

নিউজ ডেস্ক

১২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:২৪

ঢাকা-৮ নির্বাচনী এলাকার শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা কলেজ (মহিলা ভোটার কেন্দ্র-২) কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।

প্রাপ্ত ফলাফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে ৫২৩ ভোট পেয়ে ওই কেন্দ্রে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫১৬ ভোট। অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই কেন্দ্রে মাত্র ৭ ভোটের ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে।

কেন্দ্রটির অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কেফায়েত উল্লা (হাতপাখা) পেয়েছেন ১১ ভোট। এ ছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ত্রিদ্বীপ কুমার সাহা (কাস্তে) এবং গণ-অধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম (ট্রাক) উভয়েই সমান ৭টি করে ভোট পেয়েছেন।

অন্যদিকে, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী এস এম সরওয়ার (মোমবাতি) এবং জাতীয় পার্টির (জেপি) প্রার্থী মো. জুবের আলম খান (লাঙ্গল) প্রত্যেকে ৫টি করে ভোট লাভ করেছেন।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৩৩৮

রাজনীতি

স্বামী সংসদে যেতে না পারলেও যাচ্ছেন স্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মতিউর রহমান বিএনপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বাবলুর কাছে পরাজিত হন। নির্বাচনে বাবলু ১ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন, অন্যদিকে মতিউর রহমান পান ১ লাখ ৮৭৬ ভোট। তবে নির্বাচনে পরাজিত হলেও রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েননি তিনি; বরং তার স্ত্রী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী […]

নিউজ ডেস্ক

২১ এপ্রিল ২০২৬, ১১:১৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মতিউর রহমান বিএনপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বাবলুর কাছে পরাজিত হন। নির্বাচনে বাবলু ১ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন, অন্যদিকে মতিউর রহমান পান ১ লাখ ৮৭৬ ভোট।

তবে নির্বাচনে পরাজিত হলেও রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েননি তিনি; বরং তার স্ত্রী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী সংরক্ষিত নারী আসনে জামায়াতের মনোনয়ন পেয়েছেন।

অ্যাডভোকেট মুন্নী জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের মানবসম্পদ, আইন ও মানবাধিকার বিষয়ক সেক্রেটারি এবং দলের নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সাবেক সভানেত্রী এবং বর্তমানে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবেও কর্মরত। এছাড়াও তিনি বিভিন্ন মানবাধিকার ও আইনি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।

দলীয় নেতাকর্মীদের মতে, কঠিন সময়ে দলের জন্য তার অবদান ও ত্যাগের স্বীকৃতি হিসেবেই তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। মতিউর রহমানও জানিয়েছেন, জামায়াত যোগ্যতা ও ত্যাগকে মূল্যায়ন করেই প্রার্থী নির্বাচন করে। সাবিকুন্নাহার মুন্নী আশা প্রকাশ করেছেন, সংসদ সদস্য হিসেবে তিনি দেশের অবহেলিত নারী সমাজের উন্নয়নে কাজ করবেন এবং জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করবেন।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭২৬০