মাসুম হোসেন অন্তু, (শাহজাদপুর) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে কর্মরত সাংবাদিক, রাজনৈতিক, বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন।
মঙ্গলবার (৫ই মে) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নওশাদ, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ ।
আরো বক্তব্য রাখেন, শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযুদ্ধা আব্দুল মতিন ঠান্ডু ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার সাহা বাণী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিনের হাতে ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানায় শাহজাদপুর সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ। এসময় বক্তারা শাহজাদপুরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে পৌর শহরের যানজট, করতোয়া নদীর দূষণ, কাপড়ের হাটের দুরাবস্থা, গো খাদ্যের ভেজাল, মাদক, দুর্নীতি, সহ উল্লেখযোগ্য সমস্যা গুলোর বিষয়ে পদক্ষেপ দাবি করেন।
এসময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন বলেন, শাহজাদপুর একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ উপজেলা। আপনাদের সবার সহযোগিতা নিয়ে এই উপজেলার সমস্যা গুলো সমাধানের চেষ্টা করবো, আশা করছি শাহজাদপুর উপজেলার টেকসই উন্নয়নে আমার পদক্ষেপ আপনাদের প্রত্যাশা পুরণে ভুমিকা রাখবে।