ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি’র প্রশিক্ষক (টিআই) মোসা. আফরোজা খাতুন এর বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এ বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। ২০২৬ সালের ৪ জানুয়ারি ভাঙ্গুড়া উপজেলায় দায়িত্ব গ্রহণ করেছিলেন মোসা. আফরোজা খাতুন।
বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি’র উপজেলা প্রশিক্ষক (টিআই) নিখিল চন্দ্র, ভাঙ্গুড়া উপজেলা আনসার কোম্পানী কমান্ডার সাখাওয়াত হোসেন, মন্ডতোষ ইউনিয়ন দলনেতা সবুজ হোসেন, ওয়ার্ড দলনেতা আছাদুল হক,
ওয়ার্ড দলনেত্রী রেশমা খাতুন, বিভিন্ন ইউনিয়ন দলনেতা-দলনেত্রী, ওয়ার্ড দলনেতা-দলনেত্রী, ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার ও সহকারী আনসার প্লাটুন কমান্ডাররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ী আফরোজা খাতুনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর জীবন কামনা করেন বাহিনীর সদস্যরা।