মেহেদী হাসান রাতুল ( সিলেট ),
আগামী ০৬, ০৭ ও ০৮ মে ২০২৬ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিতব্য হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম পবিত্র উরুস উপলক্ষে মাজার পরিদর্শন ও সার্বিক আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৪ মে ২০২৬) বিকাল ৫টা ১৫ মিনিটে সিলেট মেট্রপলিটন পুলিশের উদ্যোগে আয়োজিত এ ব্রিফিংয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম),মাজার কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বক্তব্য প্রদান করেন।
ব্রিফিংয়ে পুলিশ কমিশনার বলেন, পবিত্র উরুস যেন সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে সম্পন্ন হয়, সে লক্ষ্যে সকলকে সর্বোচ্চ সতর্ক ও সচেতন থাকতে হবে। তিনি আরও বলেন, ইসলামবিরোধী কোনো কার্যকলাপ যাতে না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকতে হবে।
উরুস নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেন যে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।
চুরি ও ছিনতাই প্রতিরোধে সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি সাধারণ জনগণকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়; উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম;
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হক, হযরত শাহজালাল (রহ.) মাজার ও মসজিদ কমিটির সদস্যবৃন্দ,দরগাহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।