সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়া নিপুণ রায় চৌধুরী-এর দাখিল করা হলফনামায় বিপুল পরিমাণ স্বর্ণ ও মূল্যবান সম্পদের তথ্য উঠে এসেছে। এতে দেখা যায়, তার নিজের নামে রয়েছে ৫০২ ভরি সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুর গয়না।
পাশাপাশি তার স্বামী অমিতাভ রায়ের নামেও আরও ১০০ ভরি গয়নার উল্লেখ রয়েছে। তবে এসব স্বর্ণালংকারের নির্দিষ্ট মূল্য উল্লেখ করা হয়নি; এগুলো উপহার হিসেবে প্রাপ্ত বলে জানানো হয়েছে।
হলফনামা অনুযায়ী, নিপুণ রায় পেশায় একজন আইনজীবী এবং তার বার্ষিক আয় প্রায় ২৬ লাখ টাকা। এছাড়া শেয়ার ও ব্যাংক আমানত থেকে বছরে প্রায় সাড়ে চার লাখ টাকা আয় করেন। তার নামে ১ কোটি ১৩ লাখ টাকার বেশি স্থায়ী আমানত এবং দুটি গাড়ির ক্রয়মূল্য প্রায় ১ কোটি ১১ লাখ টাকা উল্লেখ করা হয়েছে।
সব মিলিয়ে তার অস্থাবর সম্পদের মূল্য প্রায় ১০ কোটি ৫০ লাখ টাকা। এছাড়া একটি ফ্ল্যাটের তথ্যও হলফনামায় উল্লেখ রয়েছে।