এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
আজ সোমবার (২০ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিনি পরীক্ষার্থীদের সফলতা কামনা করেন।
পোস্টে ডা. শফিকুর রহমান লিখেন, এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থী সোনামণিরা, তোমরা কেমন আছো? তোমাদের জন্য অনেক অনেক দোয়া। জীবনের এই প্রথম অতি গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষায় তোমাদের কাঙ্ক্ষিত সফলতা কামনা করি।
আগামীর বাংলাদেশ তোমরাই গড়বে, ইনশাআল্লাহ। তিনি আরো লিখেন, আল্লাহ তা’আলা তোমাদেরকে পূর্ণ যোগ্যতাসহকারে তৈরি হওয়ার তাওফিক দান করুন। মহান আল্লাহ তোমাদেরকে সুস্থতার সাথে পরীক্ষায় অংশগ্রহণ করার তাওফিক দিন। আমিন।
পরিশেষে, আবারও তোমাদের সকলের জন্য কাঙ্ক্ষিত সফলতা কামনা করি।