মুশফিক হাওলাদার , লালমোহন (ভোলা):
পবিত্র মাহে রমজান মাসে “শান্তির প্রতিধ্বনি”২০২৬ উপলক্ষে ভলান্টিয়ার ফর বাংলাদেশ নামের সেচ্ছাসেবী সংগঠন ভোলার লালমোহন উপজেলা টিমের উদ্যোগে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লালমোহন উপজেলা পাবলিক লাইব্রেরির হল রুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা অনুষ্ঠানে লালমোহন উপজেলার ৮টি হেফজখানা থেকে ৫০ এর অধিক ছাত্র অংশগ্রহণ করেন।
ভলান্টিয়ার ফর বাংলাদেশ লালমোহন উপজেলা টিমের সভাপতি জোনায়েদ আহমেদ এর সভাপতিত্বে লালমোহন উপজেলা টিমের কমিটি মেম্বার মো.রিপন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহনের বিশিষ্ট সমাজ সেবক ও রাজনৈতিবীদ মো.নিজাম উদ্দিন, বিশেষ অতিথি চাচড়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মো: আবুল কালাম আজাদ ও সাংবাদিক ইউসুফ আহমেদ।
আরও উপস্থিত ছিলেন,তৌফিক আহমেদ তপু,তাহসিন আহমেদ, আরিফ, ইবাদাল হোসেন মাহীসহ ভলান্টিয়ারের সদস্য্যরা।
অনুষ্ঠান শেষে বিজয়ী ১০ জন প্রতিযোগির হাতে সম্মাননা ও সনদ তুলে দেন অতিথিরা। এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলের হাতে সনদ তুলে দেন তারা।