মুশফিক হাওলাদার, লালমোহন (ভোলা):
ভোলার লালমোহনে আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদার মধ্য দিয়ে উদযাপন করার জন্য প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় লালমোহন উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা অধ্যক্ষ মুহাম্মদ মোশাররফ হোসাইন, লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল,
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু হাছনাইন, উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মো. ইউসুফ হোসেন, লালমোহন থানার ওসি (তদন্ত) মো. মাসুদ হাওলাদার, সমাজসেবা অফিসার মো. মাসুদ, যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমন, সমবায় কর্মকর্তা মো. হাদী, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো. আজাদুজ্জামান, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম নোমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুস শহিদ,