শনিবার, ০২ মে ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

অন্যান্য খবর

“আবাম ফাউন্ডেশন বাংলাদেশের বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পে অসহায় রোগীরা পাচ্ছে সেবা”

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি: ২১ ফেব্রুয়ারী, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে, মানবকল্যাণমুলক সংস্থা আবাম ফাউন্ডেশন বাংলাদেশ খাগড়াছড়ির দিঘীনালায় অবস্থিত মধ্য বোয়ালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক দিনের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ ও রক্তের গ্রুপ নির্ণয়ের ব্যাপক কর্মসূচির আয়োজন করেছে। উক্ত মেডিকেল ক্যাম্পে মেডিসিন, গাইনী, চর্ম, শিশু ও দন্ত বিভাগের অভিজ্ঞ ১২ জন ডাক্তার […]

প্রতিনিধি ডেস্ক

২২ ফেব্রুয়ারী ২০২৫, ২০:০৮

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি:

২১ ফেব্রুয়ারী, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে, মানবকল্যাণমুলক সংস্থা আবাম ফাউন্ডেশন বাংলাদেশ খাগড়াছড়ির দিঘীনালায় অবস্থিত মধ্য বোয়ালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক দিনের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ ও রক্তের গ্রুপ নির্ণয়ের ব্যাপক কর্মসূচির আয়োজন করেছে।

উক্ত মেডিকেল ক্যাম্পে মেডিসিন, গাইনী, চর্ম, শিশু ও দন্ত বিভাগের অভিজ্ঞ ১২ জন ডাক্তার মিলে ১৭৪৫ জন অসহায় রোগীকে সেবা প্রদান করেন। এই উদ্যোগের মাধ্যমে পাহাড়ি বাংলাদেশী অসহায় জনগোষ্ঠী তাদের সুস্বাস্থ্য ও চিকিৎসা সেবায় যথাযথ সুবিধা পাচ্ছেন বলে প্রতিষ্ঠান অত্যন্ত সন্তুষ্ট।

ক্যাম্পে উপস্থিত ছিলেন: সভাপতি: শামসুল আলম খান মুরাদ, সাধারণ সম্পাদক: রাশেদ উল্লাহ, অর্থ সম্পাদক: আকন্দ হাসান মাহমুদ

কার্যকরী পরিষদ সদস্য: ডা. ইসমাইল, স্থানীয় প্রতিনিধি: হাফেজ রবিউল ইসলাম সহ অন্যান্য সদস্যবৃন্দ, যাঁরা নিজ নিজ দায়িত্ব পালন করে এই মানবিক উদ্যোগকে সফল করে তোলেন।

এমন এক দিনে যখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হচ্ছিল, তখন অসহায় ও দরিদ্র পাহাড়ি রোগীদের স্বাস্থ্যের দিকে নজর রেখে এই উদ্যোগ প্রতিষ্ঠান কর্তৃক বাস্তবায়িত করা হয়। চিকিৎসা সেবার পাশাপাশি ঔষধ বিতরণ এবং রক্তের গ্রুপ নির্ণয়ের মাধ্যমে রোগীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়েছে, যা অসংখ্য পরিবারকে আশাবাদী ও সুস্থ রাখার নতুন আলো জ্বালিয়েছে।

সভাপতি শামসুল আলম খান মুরাদ জানিয়েছেন,

“আমাদের উদ্দেশ্য শুধুমাত্র চিকিৎসা সেবা প্রদান নয়, বরং পাহাড়ি বাংলাদেশের দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর প্রতি আমাদের মানবিক দায়বদ্ধতা পালন করা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা এই ক্যাম্পের মাধ্যমে আমাদের সমাজে সুস্বাস্থ্য ও সেবার বার্তা পৌঁছে দিতে পেরে আনন্দিত।”

আবাম ফাউন্ডেশন বাংলাদেশ মানবকল্যাণ ও সেবার পথে এক নিরবচ্ছিন্ন অগ্রসরতা অব্যাহত রেখেছে। ভবিষ্যৎেও এ ধরণের উদ্যোগ চালিয়ে যেতে প্রতিষ্ঠান প্রতিজ্ঞাবদ্ধ।

অন্যান্য খবর

মন্ত্রিসভার শপথের জন্য ডাক পেলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

বিএনপির সরকারের মন্ত্রিসভায় শপথ গ্রহণের জন্য ডাক পেয়েছে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ থেকে তাকে টেলিফোনের মাধ্যমে এই তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার এক ঘনিষ্ঠ সূত্র। এদিকে আজ সকাল ১০টায় ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর বিকালে মন্ত্রিসভার […]

মন্ত্রিসভার শপথের জন্য ডাক পেলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

মন্ত্রিসভার শপথের জন্য ডাক পেলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

নিউজ ডেস্ক

১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১১

বিএনপির সরকারের মন্ত্রিসভায় শপথ গ্রহণের জন্য ডাক পেয়েছে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ থেকে তাকে টেলিফোনের মাধ্যমে এই তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার এক ঘনিষ্ঠ সূত্র।


এদিকে আজ সকাল ১০টায় ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর বিকালে মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর-৩ (সদর উপজেলা) আসনের সাংসদ। তিনি ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি তৃতীয়বারের মতো এই আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছে।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ভোট পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৭৬৫। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. রেজাউল করিম পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৭৯ ভোট।

অন্যান্য খবর

নাসিরনগরে মহানবী (সা.)–এর শানে কটূক্তির অভিযোগে বিক্ষোভ

মো: সোবেল মিয়া,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ  ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর শানে কটূক্তির অভিযোগে এক ব্যক্তির শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় ধর্মভিত্তিক সংগঠনের নেতা–কর্মীরা। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর নাসিরনগর কলেজ মোড় থেকে মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ের ইমরান চত্বরে গিয়ে সমাবেশে পরিণত হয়। […]

নাসিরনগরে মহানবী (সা.)–এর শানে কটূক্তির অভিযোগে বিক্ষোভ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৩:৫০

মো: সোবেল মিয়া,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর শানে কটূক্তির অভিযোগে এক ব্যক্তির শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় ধর্মভিত্তিক সংগঠনের নেতা–কর্মীরা।

আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর নাসিরনগর কলেজ মোড় থেকে মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ের ইমরান চত্বরে গিয়ে সমাবেশে পরিণত হয়।

সমাবেশের আয়োজন করে নাসিরনগর ইসলামী সংগ্রাম পরিষদ। এতে সভাপতিত্ব করেন মাওলানা হুসাইন আহমদ নুরপুরী এবং সঞ্চালনা করেন মাওলানা রফিকুল ইসলাম। বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মুফতি আব্দুল্লাহ বিন সাঈদসহ আরও কয়েকজন বক্তা।

বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী (সা.)–এর শানে অবমাননাকর মন্তব্যের অভিযোগে অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দ্রুত আইনগত ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তাঁরা।

অন্যান্য খবর

নেতাকর্মীশূন্য জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়

জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। এর মাধ্যমে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে দল ও জোটের সরকার গঠন নিশ্চিত হয়েছে। সেইসাথে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান। ফলে বিএনপির কার্যালয়গুলোতে এখন বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। এবারের নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী দল ছিল জামায়াতে ইসলামী। দলটি বিএনপির কাছে দাঁড়াতেই পারেনি। সেকারণে বিএনপির কার্যালয়ের পুরোপুরি উলটো দৃশ্য […]

নিউজ ডেস্ক

১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৫৭

জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। এর মাধ্যমে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে দল ও জোটের সরকার গঠন নিশ্চিত হয়েছে। সেইসাথে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান। ফলে বিএনপির কার্যালয়গুলোতে এখন বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

এবারের নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী দল ছিল জামায়াতে ইসলামী। দলটি বিএনপির কাছে দাঁড়াতেই পারেনি। সেকারণে বিএনপির কার্যালয়ের পুরোপুরি উলটো দৃশ্য দেখা গেছে মগবাজারে জামায়াতের প্রধান কার্যালয়ে। সেখানে শুক্রবার নেতাকর্মী নেই বললেই চলে।

নির্বাচন চলাকালীন এবং ভোটগ্রহণ শেষেও সেখানে মধ্যরাত পর্যন্ত জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কিন্তু এখন সেখানে খাঁ খাঁ পরিবেশ।

বৃহস্পতিবারও দলটির পক্ষ থেকে বারবার বলা হচ্ছিলো তারা সরকার গঠন করতে যাচ্ছে। কিন্তু এখন এটি স্পষ্ট যে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়যুক্ত হয়েছে বিএনপি এবং তারাই সরকার গঠন করতে যাচ্ছে।

জামায়াত নির্বাচনে জয়লাভ না করায় সরকার গঠনের প্রত্যাশা পূরণ করতে না পারলেও এ যাবৎকালে তারা যতগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছে, সেগুলোর মাঝে এবারই সবচেয়ে বেশি আসন পেতে যাচ্ছে তারা।

এদিকে, দুপুর সাড়ে ১২টার দিকে দলের আমির শফিকুর রহমান জামায়াত কার্যালয়ে উপস্থিত হন। তিনি সাংবাদিকদের সঙ্গে কোনও কথা না বলেই ভেতরে চলে যান।

জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর দলের নেতারা বৈঠক করবেন। এরপর প্রতিক্রিয়া জানাবে জামায়াতে ইসলামী।