বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

নৈরাজ্যে সৃষ্টিতে নব্য বিএনপিকে কড়া হুঁশিয়ারি- তারেক রহমান

গত ৫ আগষ্টের পরে আওয়ামী লীগের যারা নব্য বিএনপিতে তৈরি হয়েছে,তারাই দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজি ও মাদক ব্যবসার সাথে জড়িত বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। তিনি বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা- বিএনপিতে সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে হবে। […]

নিউজ ডেস্ক

২৮ নভেম্বর ২০২৪, ১৪:১২

গত ৫ আগষ্টের পরে আওয়ামী লীগের যারা নব্য বিএনপিতে তৈরি হয়েছে,তারাই দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজি ও মাদক ব্যবসার সাথে জড়িত বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।

তিনি বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা- বিএনপিতে সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে হবে। এই সন্ত্রাস নৈরাজ্যের সাথে জড়িত নব্য বিএনপিতে আসা লোকদের চিহ্নিত করে তাদেরকে আইনের হাতে তুলে দিতে হবে।

আজ (২৭ নভেম্বর) বুধবার বিকেলে রুপনগরে থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।

দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন হলে বিএনপিকে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করবে উল্লেখ করে আমিনুল হক বলেন, গত ১৫ বছর ধরে মানুষ তাদের অধিকার আদায়ের যে আন্দোলন সংগ্রাম করছে,গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম করছে,ভোটের অধিকারের জন্য যে সংগ্রাম এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের যে সংগ্রাম মানুষ করে আসছে। সেই অবাধ সুষ্ঠু নির্বাচন হলে বিএনপিকে এদেশের মানুষ ভোট দিয়ে নির্বাচিত করবে।এটা এদেশের সাধারন মানুষ বিশ্বাস করে।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এদেশের সাধারণ মানুষের সমর্থন রয়েছে, আমাদের বিএনপির ও সর্বোচ্চ সমর্থন রয়েছে উল্লেখ করে আমিনুল হক বলেন, আমরা আশা করি-স্বৈরাচার শেখ হাসিনা সরকারের দোসররা যারা এদেশের মানুষের ওপরে গত ১৭ বছর ধরে গুম- খুন ও জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন চালিয়েছে,গত জুলাই-আগষ্টে ছাত্রজনতা এবং বিএনপির নেতাকর্মীদের গুলি করে হত্যা করেছে,সেই হত্যাকারীদের অতি দ্রুত সময়ের ভিতরে আইনের আওতায় এনে বিচার করা হউক।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, আমারা চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে একটি সুষ্ঠ ধারার রাজনীতির পরিবেশ তৈরি হবে এবং সেই রাজনীতিতে আর কখনও কোন প্রতিহিংসা থাকবে না,আর কোন মায়ের বুক খালি হবে না,কোন স্ত্রী তার স্বামীকে হারাবে না,কোন সন্তান তার বাবাকে হারাবে না,আমরা সেই রাজনীতি দেখতে চাই।

রূপনগর থানা বিএনপির আহবায়ক জহিরুল হক এর সভাপতিত্বে থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ইন্জিঃ মজিবুল হক এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন,ফেরদৌসী আহমেদ মিষ্টি,মোঃ আক্তার হোসেন,গাজী রেজাউনুল হোসেন রিয়াজ,মাহাবুবুল আলম মন্টু,স্বেচ্ছাসেবকদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ হোসেন,উত্তর

বিএনপির সদস্য ডাঃ এ কে এম কবির আহমেদ,ইব্রাহিম খলিল (সহ-দপ্তর),রুপনগর থানা যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম জন,রুপনগর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,যুবদল রুপনগর থানার আহবায়ক সোয়েব খান,স্বেচ্ছাসেবকদল রুপনগর থানার আহবায়ক কাওছার আহমেদ, পল্লবীর বিএনপি নেতা মাহফুজুর রহমান সুমন প্রমুখ।

এছাড়াও সমাবেশে স্বেচ্ছাসেবকদল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি, রুপনগর আবাসিক জনকল্যান সমিতির সভাপতি বিএনপি নেতা শাহআলম মোল্লা,ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য হাফিজুল হাসান শুভ্র,সাজ্জাদ হোসেন মোল্লা,জাহেদ পারভেজ চৌধুরী,ছাত্রদল বাংলা কলেজ শাখার সভাপতি ইব্রাহিম বিপ্লব,ঢাকা মহানগর উত্তর মহিলাদল নেত্রী লাইলী বেগম,পল্লবী থানা বিএনপি আহবায়ক কামাল হুসাইন খান,সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ আলী গাজী,পল্লবী থানা বিএনপির সাবেক সহসভাপতি হাজী

তৈয়ব,রুপনগর থানা বিএনপির যুগ্ম আহবায়ক আলী আহমেদ রাজু,শেখ হাবিবুর রহমান হাবিব,অলিউল হাসানাত তুহিন,৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি শফিকুর রহমান মামুন,সাধারন সম্পাদক খোকন মাদবর,স্বেচ্ছাসেবকদল রুপনগর থানার সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সাজেদুল আলম টুটুল,যুবদল রুপনগর

থানা সিনিয়র যুগ্ম আহবায়ক নাঈম হোসেন,সদস্য সচিব হাদিউল ইসলাম রাজীব,রুপনগর থানা ছাত্রদল সভাপতি মনিরুজ্জামান রনি,সাধারন সম্পাদক কাওছার মল্লিক,পল্লবী থানা মহিলাদল সভাপতি লাকী রহমান সাধারণ সম্পাদক সৈয়দা দিলারা পলি প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাবেশে রূপনগর থানা বিএনপির সকল ওয়ার্ড ইউনিট এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দেন।

 

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৩৩৯

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭২৬০

রাজনীতি

ঢাকা-৮ নিজ কেন্দ্রেই নাসীরুদ্দীন পাটওয়ারীর কাছে হারলেন মির্জা আব্বাস

ঢাকা-৮ নির্বাচনী এলাকার শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা কলেজ (মহিলা ভোটার কেন্দ্র-২) কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে ৫২৩ ভোট পেয়ে ওই কেন্দ্রে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫১৬ ভোট। অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের […]

নিউজ ডেস্ক

১২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:২৪

ঢাকা-৮ নির্বাচনী এলাকার শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা কলেজ (মহিলা ভোটার কেন্দ্র-২) কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।

প্রাপ্ত ফলাফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে ৫২৩ ভোট পেয়ে ওই কেন্দ্রে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫১৬ ভোট। অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই কেন্দ্রে মাত্র ৭ ভোটের ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে।

কেন্দ্রটির অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কেফায়েত উল্লা (হাতপাখা) পেয়েছেন ১১ ভোট। এ ছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ত্রিদ্বীপ কুমার সাহা (কাস্তে) এবং গণ-অধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম (ট্রাক) উভয়েই সমান ৭টি করে ভোট পেয়েছেন।

অন্যদিকে, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী এস এম সরওয়ার (মোমবাতি) এবং জাতীয় পার্টির (জেপি) প্রার্থী মো. জুবের আলম খান (লাঙ্গল) প্রত্যেকে ৫টি করে ভোট লাভ করেছেন।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭২৬০

রাজনীতি

স্বামী সংসদে যেতে না পারলেও যাচ্ছেন স্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মতিউর রহমান বিএনপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বাবলুর কাছে পরাজিত হন। নির্বাচনে বাবলু ১ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন, অন্যদিকে মতিউর রহমান পান ১ লাখ ৮৭৬ ভোট। তবে নির্বাচনে পরাজিত হলেও রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েননি তিনি; বরং তার স্ত্রী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী […]

নিউজ ডেস্ক

২১ এপ্রিল ২০২৬, ১১:১৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মতিউর রহমান বিএনপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বাবলুর কাছে পরাজিত হন। নির্বাচনে বাবলু ১ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন, অন্যদিকে মতিউর রহমান পান ১ লাখ ৮৭৬ ভোট।

তবে নির্বাচনে পরাজিত হলেও রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েননি তিনি; বরং তার স্ত্রী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী সংরক্ষিত নারী আসনে জামায়াতের মনোনয়ন পেয়েছেন।

অ্যাডভোকেট মুন্নী জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের মানবসম্পদ, আইন ও মানবাধিকার বিষয়ক সেক্রেটারি এবং দলের নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সাবেক সভানেত্রী এবং বর্তমানে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবেও কর্মরত। এছাড়াও তিনি বিভিন্ন মানবাধিকার ও আইনি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।

দলীয় নেতাকর্মীদের মতে, কঠিন সময়ে দলের জন্য তার অবদান ও ত্যাগের স্বীকৃতি হিসেবেই তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। মতিউর রহমানও জানিয়েছেন, জামায়াত যোগ্যতা ও ত্যাগকে মূল্যায়ন করেই প্রার্থী নির্বাচন করে। সাবিকুন্নাহার মুন্নী আশা প্রকাশ করেছেন, সংসদ সদস্য হিসেবে তিনি দেশের অবহেলিত নারী সমাজের উন্নয়নে কাজ করবেন এবং জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করবেন।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭২৬০