মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

সবাইকে জাতির স্বার্থে, দেশের জন্য কাজ করতে হবে : খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ব্যক্তিগত স্বার্থ ও সংকীর্ণ দলীয় দৃষ্টিভঙ্গি পরিহার করে দেশের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপিকে আরও সুসংগঠিত হতে হবে এবং দলীয় ভেদাভেদ ভুলে দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের […]

সবাইকে জাতির স্বার্থে, দেশের জন্য কাজ করতে হবে : খালেদা জিয়া

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

২৭ ফেব্রুয়ারী ২০২৫, ১৩:০৯

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ব্যক্তিগত স্বার্থ ও সংকীর্ণ দলীয় দৃষ্টিভঙ্গি পরিহার করে দেশের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপিকে আরও সুসংগঠিত হতে হবে এবং দলীয় ভেদাভেদ ভুলে দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের এলডি হলে আয়োজিত বিএনপির বহুল প্রতীক্ষিত বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। দীর্ঘ সাত বছর পর আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভায় খালেদা জিয়া নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, যেন তারা দলকে আরও শক্তিশালী করে আন্দোলনের জন্য প্রস্তুত থাকে।

তিনি বলেন, ‘‘আমাদের নিজেদের মধ্যে বিভেদ থাকলে, নিজেদের সংকীর্ণ স্বার্থের কাছে বৃহত্তর স্বার্থকে বিসর্জন দিলে, জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব হবে না। দেশকে রক্ষার জন্য আমাদের সব ধরনের সংকীর্ণতা ভুলে গিয়ে এগিয়ে যেতে হবে। এই মুহূর্তে দেশ গভীর সংকটে আছে, মানুষের অধিকার হরণ করা হয়েছে, স্বৈরাচারের শাসন চলছে। তাই আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে।’’

খালেদা জিয়া দলের সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে ওঠার ওপর জোর দিয়ে বলেন, বিএনপিকে একটি আধুনিক ও জনবান্ধব রাজনৈতিক শক্তিতে পরিণত করতে হলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ‘‘সাম্প্রতিক সময়ে দল যেসব সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলা করেছে, তা থেকে শিক্ষা নিয়ে আমাদের আরও শক্তিশালী হতে হবে। বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি জনগণের অধিকার রক্ষার আন্দোলনের প্রতীক। তাই আমাদের লড়াই হতে হবে জনগণের পক্ষে, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য।’’

বর্ধিত সভায় বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব ছাড়াও জেলা ও তৃণমূল পর্যায়ের প্রায় সাড়ে তিন হাজার নেতা উপস্থিত ছিলেন। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করা হয় এবং দলীয় নীতিনির্ধারকদের কাছ থেকে কর্মপরিকল্পনা শোনার সুযোগ পান তৃণমূলের নেতারা।

সভার শেষদিকে খালেদা জিয়া বলেন, ‘‘আমরা স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করছি। জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না।’’ তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, ‘‘বিএনপির সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, কোনো বিভেদ রাখা যাবে না। ঐক্যের মাধ্যমেই আমরা স্বৈরাচারী শাসনের অবসান ঘটাবো।’’

বিএনপির এই বর্ধিত সভাকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। দলীয় নেতাকর্মীরা মনে করছেন, এই সভার মাধ্যমে বিএনপি তাদের ভবিষ্যৎ রাজনৈতিক কৌশলের একটি স্পষ্ট দিকনির্দেশনা দিয়েছে। এখন দেখার বিষয়, বিএনপি ঘোষিত কর্মসূচিগুলো কতটা কার্যকরভাবে বাস্তবায়ন করতে পারে এবং কীভাবে তারা নিজেদের আন্দোলনকে আরও সুসংগঠিত করে এগিয়ে নেয়।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭২৫৮

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৩৩১

রাজনীতি

ঢাকা-৮ নিজ কেন্দ্রেই নাসীরুদ্দীন পাটওয়ারীর কাছে হারলেন মির্জা আব্বাস

ঢাকা-৮ নির্বাচনী এলাকার শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা কলেজ (মহিলা ভোটার কেন্দ্র-২) কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে ৫২৩ ভোট পেয়ে ওই কেন্দ্রে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫১৬ ভোট। অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের […]

নিউজ ডেস্ক

১২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:২৪

ঢাকা-৮ নির্বাচনী এলাকার শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা কলেজ (মহিলা ভোটার কেন্দ্র-২) কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।

প্রাপ্ত ফলাফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে ৫২৩ ভোট পেয়ে ওই কেন্দ্রে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫১৬ ভোট। অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই কেন্দ্রে মাত্র ৭ ভোটের ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে।

কেন্দ্রটির অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কেফায়েত উল্লা (হাতপাখা) পেয়েছেন ১১ ভোট। এ ছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ত্রিদ্বীপ কুমার সাহা (কাস্তে) এবং গণ-অধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম (ট্রাক) উভয়েই সমান ৭টি করে ভোট পেয়েছেন।

অন্যদিকে, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী এস এম সরওয়ার (মোমবাতি) এবং জাতীয় পার্টির (জেপি) প্রার্থী মো. জুবের আলম খান (লাঙ্গল) প্রত্যেকে ৫টি করে ভোট লাভ করেছেন।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৩৩১

রাজনীতি

স্বামী সংসদে যেতে না পারলেও যাচ্ছেন স্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মতিউর রহমান বিএনপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বাবলুর কাছে পরাজিত হন। নির্বাচনে বাবলু ১ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন, অন্যদিকে মতিউর রহমান পান ১ লাখ ৮৭৬ ভোট। তবে নির্বাচনে পরাজিত হলেও রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েননি তিনি; বরং তার স্ত্রী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী […]

নিউজ ডেস্ক

২১ এপ্রিল ২০২৬, ১১:১৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মতিউর রহমান বিএনপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বাবলুর কাছে পরাজিত হন। নির্বাচনে বাবলু ১ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন, অন্যদিকে মতিউর রহমান পান ১ লাখ ৮৭৬ ভোট।

তবে নির্বাচনে পরাজিত হলেও রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েননি তিনি; বরং তার স্ত্রী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী সংরক্ষিত নারী আসনে জামায়াতের মনোনয়ন পেয়েছেন।

অ্যাডভোকেট মুন্নী জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের মানবসম্পদ, আইন ও মানবাধিকার বিষয়ক সেক্রেটারি এবং দলের নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সাবেক সভানেত্রী এবং বর্তমানে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবেও কর্মরত। এছাড়াও তিনি বিভিন্ন মানবাধিকার ও আইনি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।

দলীয় নেতাকর্মীদের মতে, কঠিন সময়ে দলের জন্য তার অবদান ও ত্যাগের স্বীকৃতি হিসেবেই তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। মতিউর রহমানও জানিয়েছেন, জামায়াত যোগ্যতা ও ত্যাগকে মূল্যায়ন করেই প্রার্থী নির্বাচন করে। সাবিকুন্নাহার মুন্নী আশা প্রকাশ করেছেন, সংসদ সদস্য হিসেবে তিনি দেশের অবহেলিত নারী সমাজের উন্নয়নে কাজ করবেন এবং জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করবেন।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭২৫৮