নাটোরের গুরুদাসপুরে ৭ বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যা চেষ্টার মামলায় আসামি করার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় মামলার বাদীকে আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিআদালত ও আইনজীবী সূত্রে জানা যায়, রোববার দুপুরে স্কুলের পোশাক পরা ওই শিশু গুরুদাসপুর শিশু আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করে।
শুনানিকালে জেলা ও দায়রা জজ মুহাম্মদ রফিকুল ইসলাম আসামির বয়স নিয়ে সন্দেহ প্রকাশ করেন। পরে জন্মনিবন্ধনসহ কাগজপত্র যাচাই করে নিশ্চিত হওয়া যায়, শিশুটির বয়স ৭ বছর ৭ মাস এজাহারে তার বয়স ২১ বছর উল্লেখ থাকায় আদালত বিস্ময় প্রকাশ করেন।
পরে ৫০০ টাকা জামানতে শিশুটিকে জামিন দেওয়া হয়। একই সঙ্গে মামলার বাদী শাহানুর রহমানকে পরবর্তী তারিখে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া আসামিপক্ষের আইনজীবী শামীম উদ্দীন প্রামাণিক বলেন, আক্রোশবশত শিশুটির বয়স ভুলভাবে উল্লেখ করা হয়েছে।
জন্মনিবন্ধন যাচাইয়ের পর আদালত জামিন দিয়েছেন এবং বাদীকে তলব করেছশিশুটির বাবা বলেন, তার ছেলে ঘটনার সঙ্গে জড়িত নয়। ঘটনার দিন সে বিদ্যালয়ে ক্লাসে ছিল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকও লিখিতভাবে বিষয়টি নিশ্চিত করে তবে মামলার বাদী শাহানুর রহমান বলেন, বয়স অনুমান করে লেখা হয়েছিল। এ বিষয়ে তিনি বিস্তারিত মন্তব্য করতে রাজি হননগুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, এজাহারে বয়স উল্লেখের কারণে বিভ্রান্তি হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।