জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম-কে ‘বাংলাদেশের নেতা’ হিসেবে আখ্যা দিয়েছেন দলের দক্ষিণাঞ্চলের মুখপাত্র ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, “আমার নেতা, আমাদের নেতা, বাংলাদেশের নেতা নাহিদ ইসলাম।” তার এই সংক্ষিপ্ত কিন্তু জোরালো মন্তব্যটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করে।
পোস্টটি প্রকাশের কিছুক্ষণের মধ্যেই হাজার হাজার মানুষ এতে প্রতিক্রিয়া জানান এবং তা ভাইরাল হয়ে যায়। পরে হাসনাত আব্দুল্লাহ একই ক্যাপশন ব্যবহার করে সংসদে নাহিদ ইসলামের একটি বক্তব্যের ভিডিওও শেয়ার করেন। প্রায় ৩৩ মিনিটের ওই ভিডিওতে নাহিদ ইসলামকে সংসদে বিভিন্ন রাজনৈতিক ও সমসাময়িক ইস্যুতে বক্তব্য রাখতে দেখা যায়।
ভিডিওটি প্রকাশের পর তা আরও দ্রুত জনপ্রিয়তা পায় এবং ইতোমধ্যে দুই লাখের বেশি লাইক সংগ্রহ করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের প্রকাশ্য সমর্থন ও প্রশংসা এনসিপির অভ্যন্তরীণ নেতৃত্বের প্রতি আস্থা ও দলীয় ঐক্যের বার্তা বহন করে।
সামাজিক মাধ্যমে এমন বক্তব্য ও ভিডিও ভাইরাল হওয়ায় নাহিদ ইসলামকে ঘিরে রাজনৈতিক আলোচনাও নতুন করে গতি পেয়েছে।