শেখ নজরুল ইসলাম, তালা
সাতক্ষীরার তালায় জালালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আসন্ন ত্রৈয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারী) সন্ধ্যা ৬টায় জালালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওঃ আবুল কাশেম এর সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী শাহাবুদ্দীন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে ইজ্জত উল্লাহ বলেন, তালা- কলারোয়াকে আমরা নিরাপদ এলাকা হিসাবে গড়ে তুলতে চাই।নিরাপদ এলাকা হিসাবে গড়তে চাই।আমার প্রতিপক্ষ হলো চাদাবাজ,দখলবাজ।
জামায়াতে ইসলামী এ দেশে ইনছাপ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এদের থেকে চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসবাদ নির্মুল করতে চায়। সকল ধর্মের মানুষের অধিকার আদায়ের জন্য দাঁড়িপাল্লা কে বিজয়ী করার আহবান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা নায়েবে আমীর ডাঃ মোঃ মাহমুদুল হক। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাঃ মোঃ সুজায়েত আলী,জেলা কর্মপরিষদ সদস্য ডাঃ আফতাব উদ্দীন, সাবেক অধ্যক্ষ আয়ুব আলী, উপজেলা জামায়াতের আমির মাও মফিদুল ইসলাম, সহ সেক্রেটারী কবিরুল ইসলাম, মাওঃ মাছুম বিল্লাহ , ডঃ তৈয়েবুর রহমান, অধ্ে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত