রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে খাদ্যমান ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হোটেল-রেস্টুরেন্ট ও দোকানপাটে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
সোমবার (২৪ নভেম্বর) দুপুর ১২টা থেকে শুরু হওয়া এ তদারকি কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে পরিচালিত হয়।
অভিযানটি কৃষি অনুষদ সংলগ্ন দোকানগুলো থেকে শুরু হয়ে সিলসিলা, চারু আড্ডা ও পরিবহন মার্কেটসহ ক্যাম্পাসের অন্যান্য এলাকায় সম্প্রসারিত হয়। পরিদর্শনে অপরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্যবিধি না মানা এবং মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রির মতো অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তর তাৎক্ষণিক অর্থদণ্ড দেয়।
অভিযানে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সিওয়াবি রাবি শাখা, প্রক্টরিয়াল বডি ও রাকসুর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক ফজলে এলাহী জানান, শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য নিশ্চিত করা ও দীর্ঘদিনের অভিযোগ সমাধানের লক্ষ্যে এই যৌথ অভিযান পরিচালিত হয়েছে। যেসব প্রতিষ্ঠানে নিয়ম লঙ্ঘন পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের সতর্ক করা হয়েছে যেন ভবিষ্যতে এ ধরনের অনিয়ম আর না ঘটে।
তিনি আরও জানান, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মোবাইল ভ্যান ব্যবহার করে বিভিন্ন নমুনার গুণগত মান ও পরিচ্ছন্নতা যাচাই করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় এমন তদারকি কার্যক্রম নিয়মিত চালানো হবে বলেও তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য, অভিযানে মোট পাঁচটি প্রতিষ্ঠানকে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে সিলসিলাকে ৩০ হাজার টাকা, চারু আড্ডাকে ৭ হাজার টাকা এবং বাকি তিনটি প্রতিষ্ঠানকে মোট ১১ হাজার টাকা