শেখ নজরুল ইসলাম, (তালা উপজেলা প্রতিনিধি)
সাতক্ষীরার তালা উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী গ্রামীণ ঘোড়দৌড় প্রতিযোগিতা।
শনিবার (২৪ মে) বিকেলে তালা সদর ইউনিয়নের ঢেঙ্গার বিলে স্থানীয় যুব সংঘের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে আগত মোট ৪৪টি ঘোড়া অংশগ্রহণ করে। হাজারো দর্শনার্থীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতা উপভোগ করেন সকলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক জনাব হাবিবুল ইসলাম হাবিব,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির প্রাক্তন সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম ও জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিদুল হক লিটু,
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক নাসিরুজ্জামান নাহিদ এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আয়োজন কমিটির উপদেষ্টা ও উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম দুদু ভাই উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক সাইদুর রহমান সাইদ প্রমুখ।
পরিশেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।