বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

দেলদুয়ার লাউহাটিতে জমি সংক্রান্ত বিরোধে হামলায় আহত ৩

আব্দুল্লাহ আল মামুন পিন্টু/টাঙ্গাইল টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি গ্রামে জমি নিয়ে বিরোধে হামলায় ৩জনকে গুরতর আহত করা হয়েছে। এ ঘটনায় আব্দুল আলীম বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। গত ১২ মে দুপুরে লাউহাটি দক্ষিন পাড়া দুধু মিয়ার বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন, উপজেলার লাউহাটি গ্রামের মৃত আবতাফ উদ্দিনের ছেলে আব্দুল আলীম(৫৫),মৃত তায়েজ […]

প্রতিনিধি ডেস্ক

২১ মে ২০২৫, ২১:৪১

আব্দুল্লাহ আল মামুন পিন্টু/টাঙ্গাইল

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি গ্রামে জমি নিয়ে বিরোধে হামলায় ৩জনকে গুরতর আহত করা হয়েছে। এ ঘটনায় আব্দুল আলীম বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। গত ১২ মে দুপুরে লাউহাটি দক্ষিন পাড়া দুধু মিয়ার বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, উপজেলার লাউহাটি গ্রামের মৃত আবতাফ উদ্দিনের ছেলে আব্দুল আলীম(৫৫),মৃত তায়েজ উদ্দিনের ছেলে তারা মিয়া(৭০),মৃত জালাল মোল্লাহর ছেলে আব্দুল জলিল মোল্লা(৭৮)।

অভিযোগ সুত্রে জানা যায়,লাউহাটি মৌজার ২৫৬০ খতিয়ানের ২৮৮৩ দাগের সাড়ে ৮ শতাংশ ভুমি নিয়ে লাউহাটি দক্ষিন পাড়ার তোতা মিয়ার ছেলে আকবর আলীর সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে শত্রুতা চলে আসছে আব্দুল আলীমদের। উক্ত জমি নিয়ে আদালতে মামলা ও জেলা প্রশাসকের এলএ শাখায় মিস কসে দ্বায়ের করা আছে। গত ১২ মে দুপুরে মিস কেসের উপর এলএ শাখা থেকে তদন্ত করার জন্য সরকারী লোক আসে। সেই সুত্রে আব্দুল আলীম তার চাচাতো ভাই ও মামাকে নিয়ে সরেজমিনে যায়। পুবর্ থেকে ওত পেতে থাকা আকবর মিয়া(৪৫),লোকমান মিয়া(২৫),সুজন মিয়া(২২),শহিদ মিয়া(৫৫),সাইফুল মিয়া(২৫),রহিজুল মিয়া(২৫),মুনসুর মিয়া(২২) মনির মিয়া(২৫) ,সাজেদা বেগম(৩৮),ইয়াছিন মিয়া(৪৫),শিল্পি বেগম(৩০),তোতা মিয়া(৬০),তুহিন মিয়া (২২), মেহেরা বেগম(৪০),শুভ মিয়া (২০), মহিদুলসহ আরো কয়েজন চাপাতি লোহার রড ও লাঠিশোটা নিয়ে আব্দুল আলীমের নিকট আক্রমন করে। এ সময় আকবর তার হাতে থাকা চাপাতি দিয়ে হত্যার উদ্দেশে মাথায় কোপ দিলে আলীম হাত দিয়ে ফিরালে তার ডান হাত কেটে রক্তাক্ত জখম হয়। এসময় তারা মিয়া ও জলিল মোল্লা আলিমকে বাঁচাতে গেলে অন্যান্যরা লাঠিয়ে দিয়ে পিটিয়ে গুরতর জখম করে এবং বোর বোন হাছনা বেগমকে টেনে হেঁচরে পড়নের কাপড় ছিরে ফেলে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্বার করে দেলদুয়ার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। চিকিৎসা শেষে আব্দুল আলীম ১৮ মে রোববার সকালে ১৭ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ করেন।

এঘটনায় আব্দুল আলীম বলেন, তার ছোটভাই জহিরুল ইসলাম লাউহাটি মৌজায় ১৭ শতাংশ ভুমির মধ্যে সোয়া তিন শতাংশ ভুমি পৈত্রিকভাবে মালিকানা প্রাপ্ত হয়। কিন্তু তার ছোট ভাই গোপনে২০১৭ সালে বোনদের অংশসহ সাড়ে ৮ শতাংশ বিক্রি করেন আকবরের কাছে। আকবর মিয়াও কমদামে পেয়ে জনেশুনে ওই সম্পত্তি ক্রয় করেন। এ নিয়ে এলাকায় একাধিকবার শালিস দরবার হয়। পরে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। আদালত থেকে সার্ভেয়ার পরিমাপ করতে আসে। সেখানে আমরা তিনজন উপস্থিত হলে আদালতের লোকজনের সামনেই আকবর ও তার লোকজন তাকে কুপিয়ে আহত করে।

স্থানীয়রা জানায়, লাউহাটি মৌজায় যে জায়গাটি নিয়ে বিরোধ সেটির মধ্যে শোয়া তিন শতাংশ আকবরের টিকে। বাকী সম্পত্তি আলীমের বোনেরা পাবেন। এই ভুমিটি নিয়ে দীর্ঘদিন ধরে শত্রুতা চলে আসছে। কয়েকবার মীমাংসার উদ্যোগ নেয়া হলেও তা মীমাংসা হয়নি।

অভিযুক্ত আকবর মিয়া জানান, তিনি জহিরুল ইসলামের নিকট থেকে সাড়ে আট শতাংশ জমি ক্রয় করেন। এখন তিনি জানতে পারেন ওই সম্পত্তিতে বোনদের ওয়ারিশ রয়েছে। মারামারির বিষয়ে আমিও অভিযোগ দিয়েছি।

এ বিষয়ে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. সোহেব খান জানায়,বিষয়টি নিয়ে দুই পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।

সারাদেশ

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে […]

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২২:০৪

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।

সারাদেশ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার […]

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩ টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

সারাদেশ

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার […]

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬, ২৩:৪৫

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ

স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার পরপর স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, বর্তমানে ২টি শিশু ও তাদের মা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মানিক চাঁদের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তাকে নির্যাতন করতো। এই বিষয়ে একাধিকবার শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। এর মধ্যেই তাদের ঘর আলো করে মুস্তাকিম ও মাহিম নামের দুই ছেলে সন্তান। পারিবারিক কলহের জের ধরেই স্বামীর সাথে ঝগড়ার পর আজ সকালে বাবার বাড়িতে অবস্থানকালে পাখি খাতুন প্রথমে নিজে কীটনাশক পান করে এবং পরে ২ ছেলেকে কীটনাশক পান করায়। পরে তারা যন্ত্রাণায় চিৎকার করলে স্বজনেরা দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে ৪ বছর ও ৮ বছর বয়সী ২টি শিশু ও তাদের মা’কে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসে। পরে ৮ বছর বয়সী মুস্তাকিমকে ওয়াশ করা হয়, কীটনাশক পানের সময় বেশি হ‌ওয়ায় দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কীটনাশক পান করা ২টি শিশু ও তাদের মা’কে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।