মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

আলতাদিঘী জাতীয় উদ্যানে “কুঁড়েঘর “রেস্টুরেন্টে উপচে পড়া ভিড়

ছাইদুল ইসলাম, ধামইরহাট প্রতিনিধি( নওগাঁ)  নওগাঁর ধামইরহাটে বিভিন্ন বয়সী মানুষের বিনোদনের একমাত্র জায়গা হয়ে উঠেছে প্রাকৃতিক পরিবেশে ঘেরা আলতাদিঘী জাতীয় উদ্যান। ২০১১ সালে জাতীয় উদ্যানের তকমা পান এই শালবন ঘেরা বনটি।প্রতিবছরের ন্যায় এবারে ঈদুল ফিতর উপলক্ষে আলতাদিঘী জাতীয় উদ্যান পর্যটকদের মন কেড়ছে ভিন্নমাত্রায়। পর্যটকদের পুরো শালবন এক সঙ্গে চোখ মেলে দেখার জন্য নিদারুণ সৌন্দর্যে ঘেরা আলতাদিঘী […]

প্রতিনিধি ডেস্ক

০৩ এপ্রিল ২০২৫, ২৩:২৮

ছাইদুল ইসলাম, ধামইরহাট প্রতিনিধি( নওগাঁ) 

নওগাঁর ধামইরহাটে বিভিন্ন বয়সী মানুষের বিনোদনের একমাত্র জায়গা হয়ে উঠেছে প্রাকৃতিক পরিবেশে ঘেরা আলতাদিঘী জাতীয় উদ্যান। ২০১১ সালে জাতীয় উদ্যানের তকমা পান এই শালবন ঘেরা বনটি।প্রতিবছরের ন্যায় এবারে ঈদুল ফিতর উপলক্ষে আলতাদিঘী জাতীয় উদ্যান পর্যটকদের মন কেড়ছে ভিন্নমাত্রায়। পর্যটকদের পুরো শালবন এক সঙ্গে চোখ মেলে দেখার জন্য নিদারুণ সৌন্দর্যে ঘেরা আলতাদিঘী জাতীয় উদ্যানে গড়ে তোলা হয়েছে ৭২০ ফিট উচ্চতায় একটি ওয়াচ টাওয়ার। তাছাড়া বাচ্চাদের খেলার জন্য রয়েছে ইলেকট্রিক ট্রেন সহ বেশ কয়েকটি রাইডার। 

নওগাঁ জেলার একিবারে উত্তরে ভারত সিমান্তের কোল ঘেষে ধামইরহাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত বিভিন্ন প্রজাতির উদ্ভিদে পরিপূর্ণ প্রায় ২৬৫ হেক্টর জমিতে গড়ে উঠা বনভূমির ঠিক মাঝ খানে অবস্থিত প্রায় ৪৩ একর জমি নিয়ে সুবিশাল এই আলাতাদিঘী। 

আর দিঘীর দক্ষিন ও পূর্ব পার্শ্বে গড়ে উঠেছে বেশ কয়েকটি খাবার দোকান।এখানে অনায়াসে পাবেন ফুসকা,চটপটি,চা কফি সহ হরেক রকমের খাবার।

জাতীয় উদ্যান আলতাদিঘী ঘুরতে দেখা মিলল নিভৃত পল্লীতে গড়ে তোলা এক মিনি চাইনিজ রেস্টুরেন্টস “কূড়ে ঘর” নামের খাবার দোকান।

কথা হয় কুঁড়েঘর এর উদ্যোক্তা হিসেবে ৩জন বন্ধু যথাক্রমে ১)মো,সাজেদুর রহমান ২)মো,আনিছুর রহমান ৩)মো,আল-আমীন  মিলে তৈরী করেছেন আলতাদিঘী কুঁড়েঘর রেষ্টুরেন্ট। পড়াশোনার পাঠ চুকিয়ে চাকরির পিছনে  না ছুটে নিজরাই হয়ে যান উদ্যোক্তা। ইতিমধ্যে দর্শনার্থীদের মাঝে আলতাদিঘী ও শালবনের সৌন্দর্য আরো দ্বিগুন ভাবে বাড়িয়ে তুলেছে এই কুঁড়েঘর। 

কথা হয় কুড়েঘর এর প্রধান উদ্যোক্তা মো,সাজেদুর রহমানের সঙ্গে, তিনি বলেন কুড়েঘর নির্মাণে বাহিরের অংশ তৈরীতে পুরোটায় ব্যবহার করা হয়েছে আমাদের দেশিয় বাঁশ এবং উপরের ছাউনিতে টিনের পরিবর্তে ব্যবহৃত হয়েছে খড়ের চাল।ভ্রমণ পিপাসুরা যাতে গ্রামীণ পরিবেশ ও ইট পাথরের নগর ছেড়ে কিছুটা শান্তিতে ঈদ পালন করতে পারে এবং নিভৃত পল্লীতে ও পরিবার পরিজন নিয়ে ভালো খাবার পায় এই উদ্দেশ্যে আমাদের এই কুঁড়েঘর রেস্টুরেন্ট। 

সকল শ্রেনীপেশার পর্যটকদের মনে বাঁশ, খড় ও বেতসহ নানান দেশীয় সরঞ্জামাদী দিয়ে তৈরী রেষ্টুরেন্ট নতুন করে সাড়া ফেলাবে এমন প্রত্যাশা উদ্যোক্তাদের। 

উদ্যোক্তরা জানান গত রমজানে কুঁড়েঘরের উদ্বোধন করা হয়েছে এবং পবিত্র ঈদকে সামনে রেখে আমরা কুড়ঘর এ বিভিন্ন রকম ডেকুরেশনের কাজ করেছি,আশা রাখছি ভ্রমনপিপাসুদের নজর কাড়বে। দর্শনার্থীরা আমাদের কুঁড়েঘরে পাবেন বিভিন্ন বার্গার, পিজ্জা, চাওমিন, পাস্তাসহ নানান রকমের খাবার । পরিবার পরিজন নিয়ে মনোরম প্রাকৃতিক পরিবেশে সময় কাটানোর পাশাপাশি স্বল্প মূল্যে দেশী-বিদেশী খাবারের স্বাধ নিতে আপনাকে অবশ্যই আসতে হবে শালবন ঘেরা জাতীয় উদ্যান আলতা দিঘির কুঁড়েঘর রেস্টুরেন্টে।

সারাদেশ

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে […]

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২২:০৪

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।

সারাদেশ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার […]

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩ টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

সারাদেশ

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার […]

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬, ২৩:৪৫

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ

স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার পরপর স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, বর্তমানে ২টি শিশু ও তাদের মা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মানিক চাঁদের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তাকে নির্যাতন করতো। এই বিষয়ে একাধিকবার শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। এর মধ্যেই তাদের ঘর আলো করে মুস্তাকিম ও মাহিম নামের দুই ছেলে সন্তান। পারিবারিক কলহের জের ধরেই স্বামীর সাথে ঝগড়ার পর আজ সকালে বাবার বাড়িতে অবস্থানকালে পাখি খাতুন প্রথমে নিজে কীটনাশক পান করে এবং পরে ২ ছেলেকে কীটনাশক পান করায়। পরে তারা যন্ত্রাণায় চিৎকার করলে স্বজনেরা দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে ৪ বছর ও ৮ বছর বয়সী ২টি শিশু ও তাদের মা’কে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসে। পরে ৮ বছর বয়সী মুস্তাকিমকে ওয়াশ করা হয়, কীটনাশক পানের সময় বেশি হ‌ওয়ায় দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কীটনাশক পান করা ২টি শিশু ও তাদের মা’কে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।