মনিরুল ইসলাম ডাবলু, নাটোর প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গা উপজেলায় বিএনপির অফিস ভাংচুর করা হয়েছে। এতে অফিসের টাঙ্গানো প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও নাটোর( সদর – নলডাঙ্গা) আসনের এমপি অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ছবি ভাঙ্গা হয় এবং অফিসের চেয়্যারগুলো ভাঙ্গা হয়।
সোমবার ( ২৩ ফেব্রুয়ারী) সন্ধায় নলডাঙ্গা উপজেলার ১ নং ব্রহ্মপুর ইউনিয়নে ছাতারভাগ গ্রামে এ ঘটনা ঘটে।
ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ রাকিব বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের দোসর ওয়ার্ড সভাপতির ভাগ্নে মোঃ আরিফুল ইসলাম বাচ্চু, মকলেছুর রহমান, কাসেমসহ আরো বেশ কয়েকজন বিএনপির কার্যালয়ে অর্তকিতভাবে হামলা চালিয়ে ভাংচুর করে চলে যায়। তারা ২০১৮ সালের নির্বাচনে জোর করে ব্যালট পেপার কেটেছিলো, অফিস ভেঙ্গে ছিলো এবং আমাদের উপর হামলা করেছিলো। এ ঘটনার নিন্দা এবং বিচারের দাবি জানাই।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম জানান, রাতে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।