মো: হোসেন,মনপুরা (ভোলা) প্রতিনিধি:
ভোলার মনপুরায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার এশাবাদ হাজীরহাটে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচি আয়োজন করা হয়। এতে স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা পবিত্র কোরআন খতম করেন। পরে হাজিরহাট উত্তর বাজার জামে মসজিদের খতিব হাফেজ আবদুল মান্নান দোয়া পরিচালনা করেন।
দোয়া মাহফিলে মরহুমার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শামসুদ্দিন বাচ্চু চৌধুরী, ভোলা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সহসভাপতি ডা. কামাল উদ্দিন, সহসভাপতি সেলিম মোল্লা, সহসভাপতি মো. সিরাজুল ইসলাম পালোয়ান, ভোলা জেলা বিএনপির আইন বিষয়ক সহসম্পাদক অ্যাডভোকেট ছালাউদ্দিন প্রিন্স, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন মোল্লা ও সদস্য সচিব হাফেজ আবদুর রহিম।
এছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক একরাম কবির ও সদস্য সচিব মো. শাহাদুল ইসলাম শাহীনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।