শনিবার, ০২ মে ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

বান্দরবানে দুর্গম পাহাড়ে নিভে যাচ্ছে শিক্ষার আলো নিরাপত্তাজনিত অজুহাতে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হচ্ছে না বহু শিক্ষক

মঈন উদ্দীন,বান্দরবান প্রতিনিধি বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার আলো ক্রমেই নিষ্প্রভ হয়ে পড়ছে। যে সব বিদ্যালয়ে একসময় শিশুদের হাসি-কোলাহলে মুখর থাকত প্রাঙ্গণ, সেখানে এখন নেমে এসেছে নীরবতা, অনাগ্রহ আর হতাশার ছায়া। স্থানীয় অভিভাবক ও শিক্ষাপ্রেমীরা অভিযোগ করেছেন, এসব বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক বর্তমানে শিক্ষার্থীদের মানোন্নয়ন বা পাঠদানের প্রতি আন্তরিক নন। বরং […]

বান্দরবানে দুর্গম পাহাড়ে নিভে যাচ্ছে শিক্ষার আলো নিরাপত্তাজনিত অজুহাতে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হচ্ছে না বহু শিক্ষক

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

৩০ অক্টোবর ২০২৫, ২২:৪৮

মঈন উদ্দীন,বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার আলো ক্রমেই নিষ্প্রভ হয়ে পড়ছে।

যে সব বিদ্যালয়ে একসময় শিশুদের হাসি-কোলাহলে মুখর থাকত প্রাঙ্গণ, সেখানে এখন নেমে এসেছে নীরবতা, অনাগ্রহ আর হতাশার ছায়া।

স্থানীয় অভিভাবক ও শিক্ষাপ্রেমীরা অভিযোগ করেছেন, এসব বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক বর্তমানে শিক্ষার্থীদের মানোন্নয়ন বা পাঠদানের প্রতি আন্তরিক নন। বরং তারা নিজেদের পে-স্কেল, বেতন-ভাতা ও প্রশাসনিক সুবিধা নিয়েই বেশি ব্যস্ত। শিক্ষার্থীদের ভবিষ্যৎ, পাঠদানের মান, কিংবা জিপিএ-৫ অর্জনের মতো বিষয়গুলো যেন তাদের ভাবনার পরিধি থেকে হারিয়ে গেছে।

অন্যদিকে, রুমার দুর্গম পাহাড়ি পথ, অনুপযুক্ত যোগাযোগ ব্যবস্থা ও নিরাপত্তাজনিত অজুহাতে বহু শিক্ষক নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হন না। মাসের পর মাস অনুপস্থিত থেকে তারা শুধু নামমাত্র কার্যক্রমে সম্পৃক্ত থাকেন। ফলে ছোট ছোট শিশুরা নিয়মিত পাঠ থেকে বঞ্চিত হয়ে পড়ছে, আর শিক্ষার প্রতি তাদের আগ্রহ ক্রমেই হ্রাস পাচ্ছে।

স্থানীয় শিক্ষাবিদদের মতে, প্রাথমিক স্তরই শিক্ষার ভিত্তি। এই স্তর দুর্বল হলে ভবিষ্যতে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা ও জীবনের প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে। তাই এখনই প্রয়োজন কার্যকর প্রশাসনিক তদারকি, শিক্ষকদের দায়িত্ববোধ জাগ্রত করা এবং বিদ্যালয়গুলোকে শিক্ষার প্রকৃত কেন্দ্রে পরিণত করা।

রুমার অভিভাবক সমাজের প্রত্যাশা শিক্ষকরা যেন নিজেদের দায়িত্ব ও অঙ্গীকার পুনরায় স্মরণ করেন, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে পাঠদান নিশ্চিত করেন, যাতে পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের শিশুদের মুখে আবারও জ্বলে ওঠে শিক্ষার দীপ্ত আলো।

একজন নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের রুমা উপজেলার প্রাথমিক শিক্ষাব্যবস্থা এখন ধ্বংসের পথে। শিক্ষকরা নিয়মিত ক্লাস না নিলে আমাদের সন্তানরা শিক্ষা পাবে কোথায়? জিপিএ-৫ পাওয়ার আশা তো এখন কেবল স্বপ্ন হয়ে গেছে।”

স্থানীয়দের অভিযোগে আরো জানা গেছে, দায়িত্বপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা তার দায়িত্ব পালনে গাফিলতি করছেন। কোনো বিদ্যালয়ে নিয়মিত পরিদর্শনে না গিয়ে তিনি অফিসেই অধিকাংশ সময় কাটান এবং বেতন-ভাতাসহ ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকেন। শিক্ষকদের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ করলেও, তিনি সে বিষয়ে কোনো পদক্ষেপ নেন না বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়রা আরও জানান, শিক্ষা কর্মকর্তা নিজেও নিয়মিত অফিসে উপস্থিত থাকেন না। সপ্তাহে মাত্র দুইদিন “সোমবার ও বৃহস্পতিবার” অফিসে আসেন, বাকী দিনগুলোতে বাসায় থেকেই সময় কাটান। ফলে শিক্ষা কার্যক্রমে স্থবিরতা তৈরি হচ্ছে এবং বিদ্যালয়গুলোতে শৃঙ্খলা ও তদারকির অভাব প্রকট হয়ে উঠেছে।

সারাদেশ

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে […]

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২২:০৪

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।

সারাদেশ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার […]

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩ টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

সারাদেশ

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার […]

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬, ২৩:৪৫

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ

স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার পরপর স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, বর্তমানে ২টি শিশু ও তাদের মা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মানিক চাঁদের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তাকে নির্যাতন করতো। এই বিষয়ে একাধিকবার শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। এর মধ্যেই তাদের ঘর আলো করে মুস্তাকিম ও মাহিম নামের দুই ছেলে সন্তান। পারিবারিক কলহের জের ধরেই স্বামীর সাথে ঝগড়ার পর আজ সকালে বাবার বাড়িতে অবস্থানকালে পাখি খাতুন প্রথমে নিজে কীটনাশক পান করে এবং পরে ২ ছেলেকে কীটনাশক পান করায়। পরে তারা যন্ত্রাণায় চিৎকার করলে স্বজনেরা দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে ৪ বছর ও ৮ বছর বয়সী ২টি শিশু ও তাদের মা’কে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসে। পরে ৮ বছর বয়সী মুস্তাকিমকে ওয়াশ করা হয়, কীটনাশক পানের সময় বেশি হ‌ওয়ায় দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কীটনাশক পান করা ২টি শিশু ও তাদের মা’কে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।