নাটোর প্রতিনিধিঃ
বড়াইগ্রামে মোবাইলে গেম খেলা নিয়ে দ্বন্দ্বে এক স্কুল ছাত্র ইট দিয়ে মাথা থেতলে মিনহাজ হোসেন আবির (৯) নামে আরেক স্কুল ছাত্রকে খুন করেছে। শুক্রবার সকালে হত্যাকান্ডে অভিযুক্ত স্কুলছাত্র (১২) কে গ্রেফতার করে হত্যার মুল রহস্য উদঘাটন করে পুলিশ।
এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার বনপাড়া পাটোয়ারী ফিলিং স্টেশন সংলগ্ন নির্মাণাধীন মসলা মিলের ফাঁকা মাঠে এ ঘটনা ঘটে। নিহত আবির উপজেলার মহিষভাঙ্গা মহল্লার মিলন হোসেনের একমাত্র ছেলে। সে বনপাড়া আদিব ইন্টারন্যাশনাল স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রেস ব্রিফিংয়ে বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোড় হত্যাকান্ডের রহস্য উদঘাটনের নিহতের পরিবার, থানা ও প্রেস ব্রিফিং সুত্রে জানা যায়, বিকালে আবির ও অপর স্কুল ছাত্র এক সঙ্গে বসে মোবাইলে গেম খেলছিল।
এ সময় খেলা নিয়ে দ্বন্দ্বে তাদের মধ্যে মারামারি হয়। এক পর্যায়ে সাইকেল ফেলে রেখে কিছুদুরে গেলে ওই স্কুল ছাত্র পাশে পড়ে থাকা ইট দিয়ে আবিরের মাথায় উপর্যুপরি আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শুক্রবার সকালে পুলিশ অভিযুক্ত স্কুল ছাত্র (১২) কে গ্রেফতার করলে সে প্রাথমিক স্বীকারোক্তিতে এসব তথ্য জানায়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী ওই বাড়ি থেকে আবিরের মোবাইলটি বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন জানান, দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্তকে গ্রেফতার
ও হত্যার রহস্য উদঘাটন করা হয়েছে। শুক্রবার ওই শিশুকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া নিহতের লাশের শুক্রবার ময়নাতদন্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।