সোহেল রানা, সিংগাইর, মানিকগঞ্জ প্রতিনিধিঃ
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিংগাইর উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমকর্মীদের এই আয়োজন প্রাঙ্গণে এক মিলনমেলায় পরিণত হয়।
বুধবার (২৫ শে মার্চ) সন্ধ্যায় উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক গন অংশগ্রহণ করেন।
ইফতার পূর্ব বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গোবিন্দল মুসলিম নগর রাশেদিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা নাজমুল হক মানিকগঞ্জি। দোয়া মাহফিলে দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও সকল সাংবাদিকদের মঙ্গল কামনা করা হয়।
প্রেস ক্লাবের সভাপতি দৈনিক যায় যায় দিন এর উপজেলা প্রতিনিধি মো: মোবারক হোসেন ও সাধারণ সম্পাদক গ্লোবাল টেলিভিশনের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মো: সুজন মোল্লা অতিথিদের শুভেচ্ছা জানান এবং বলেন,
“সাংবাদিকরা দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজনে সবাইকে একত্রিত করা আমাদের দায়িত্ব ও কর্তব্য।”
এসময় ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, আমাদের সময়ের মশিউর রহমান শামিম, ইনকিলাব ডিজিটাল ও রাজধনী টিভির আবুল কালাম আজাদ বিপ্লব, বাংলা টিভির রেজাউল করিম,
আমার সংবাদের মো. হাবিবুর রহমান রাজীব, আমার বার্তার মাহমুদুল হাসান, ঢাকা প্রতিদিনের মো. জসিম উদ্দীন, আনন্দ টিভির মোশাররফ মোল্লা, দৈনিক সকালের সময়ের মিলন মাহমুদ, ভোরের বাণীর মো. মামুন হোসাইন,
আই টিভির আব্দুল গফুর, এশিয়ান টিভির মো. ইমরান হোসেন, ইনফো বাংলার রহুম আমিন, প্রতিদিনের বাংলাদেশের আতিকুল ইসলাম, মুভি বাংলার মো. সানোয়ার হোসেন, দৈনিক আলোকিত সকালের প্রতিনিধি মো: সোহেল রানা প্রমুখ।
ইফতার এর সময় হওয়ার সঙ্গে সঙ্গে উপস্থিত অতিথিরা একসঙ্গে ইফতার গ্রহণ করেন। ইফতারে খেজুর, ফলমূল, শরবতসহ বিভিন্ন মুখরোচক খাবার পরিবেশন করা হয়।