বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

যারা নির্বাচন চায় না, তারাও পতিত ফ্যাসিবাদের দোসর : পারভেজ মল্লিক

যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক বলেছেন, বিভিন্ন অজুহাতে নির্বাচন বিলম্বিত করা বা নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করাও এক ধরনের ফ্যাসিবাদ। সোমবার (৬ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল ফোরাম আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। পারভেজ মল্লিক বলেন, বিভিন্ন অজুহাতে নির্বাচন বিলম্বিত করা বা নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা এক ধরনের […]

নিউজ ডেস্ক

০৭ জানুয়ারী ২০২৫, ১৮:৫০

যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক বলেছেন, বিভিন্ন অজুহাতে নির্বাচন বিলম্বিত করা বা নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করাও এক ধরনের ফ্যাসিবাদ।

সোমবার (৬ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল ফোরাম আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

পারভেজ মল্লিক বলেন, বিভিন্ন অজুহাতে নির্বাচন বিলম্বিত করা বা নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা এক ধরনের ফ্যাসিবাদ। আর যারা এসব প্রক্রিয়ার সঙ্গে জড়িত বা সমর্থক, তারা ফ্যাসিবাদের দোসর।

যুক্তরাজ্য বিএনপির এ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, গেল তিনটি নির্বাচনে গণতন্ত্রকামী মানুষের ভোটাধিকার হরণ করেছিল জুলাই অভ্যুত্থানে পতিত ফ্যাসিবাদ সরকার। অভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশের মানুষ এখন ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায়। কিন্তু এখনও নির্বাচন না দিয়ে বর্তমান সরকারকে দীর্ঘমেয়াদি করার চেষ্টা করছে একটি মহল। নির্বাচনের বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয়তাবাদী শক্তির সবাইকে সজাগ এবং ঐক্যবদ্ধ থাকাতে হবে।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক গালিব ইমতেয়াজ নাহিদের সঞ্চালনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুবারের নির্বাচিত সাবেক সভাপতি এবং যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিককে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন দৈনিক আমার দেশ পত্রিকার বার্তা সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আব্দুল লতিফ মাসুম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ চেয়ারম্যান অধ্যাপক শামীমা সুলতানা, সিনেট সদস্য সাবিনা ইয়াসমিন, ব্যারিস্টার শিহাব উদ্দিন খান, সাবেক জাকসু ভিপি আশরাফ হোসেন, জাবি ছাত্রদলের সাবেক সভাপতি

আশরাফুল আলম খান জুয়েল, আসাদুর রহমান, ইলিম মো. নাজমুল হাসান, মনির হোসেন, জাবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী টুটুল, ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি হাফিজুর রহমান সোহান, যুগ্ম সম্পাদক রাব্বি হাসান, জাবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত প্রমুখ।

এ ছাড়া অনুষ্ঠানে যোগ দেন ক্রিকেটার অ্যাসোসিয়েশন বাংলাদেশের সাধারণ সম্পাদক দেবব্রত পাল দেবু, সহসভাপতি জহিরুল ইসলাম জহির, সাহিত্য প্রকাশনা সম্পাদক ফিরোজ আহমেদ কনক, জাবি ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি, সাবেক প্রচার সম্পাদক আলহাজ উদ্দিন, আনিসুর রহমান লিংকন, মুক্তা, হারুনুর রশীদ হারুন, তানজিল হাসান, মুক্তাদির নুর, ফখরুল ইসলাম, জসিম উদ্দিন, শরিফুল ইসলাম, মহিউদ্দিন শুভ, সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সাইদুর রহমান, আবু জাওয়াত তন্ময়, আতিকুর রহমান আতিক, সাবেক সাংগঠনিক সম্পাদক আল মামুন রাহাত, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, মাসুদুর রহমান, সাইফুল ইসলাম, আজমল হোসেন তমাল, বেনজির আহমেদ, মুজাহিদ হিরা, জহিরুল ইসলাম, নাজমুল, অমি, সোভন প্রমুখ।

 

 

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৩৩৮

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৩৩৮

রাজনীতি

ঢাকা-৮ নিজ কেন্দ্রেই নাসীরুদ্দীন পাটওয়ারীর কাছে হারলেন মির্জা আব্বাস

ঢাকা-৮ নির্বাচনী এলাকার শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা কলেজ (মহিলা ভোটার কেন্দ্র-২) কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে ৫২৩ ভোট পেয়ে ওই কেন্দ্রে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫১৬ ভোট। অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের […]

নিউজ ডেস্ক

১২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:২৪

ঢাকা-৮ নির্বাচনী এলাকার শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা কলেজ (মহিলা ভোটার কেন্দ্র-২) কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।

প্রাপ্ত ফলাফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে ৫২৩ ভোট পেয়ে ওই কেন্দ্রে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫১৬ ভোট। অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই কেন্দ্রে মাত্র ৭ ভোটের ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে।

কেন্দ্রটির অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কেফায়েত উল্লা (হাতপাখা) পেয়েছেন ১১ ভোট। এ ছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ত্রিদ্বীপ কুমার সাহা (কাস্তে) এবং গণ-অধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম (ট্রাক) উভয়েই সমান ৭টি করে ভোট পেয়েছেন।

অন্যদিকে, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী এস এম সরওয়ার (মোমবাতি) এবং জাতীয় পার্টির (জেপি) প্রার্থী মো. জুবের আলম খান (লাঙ্গল) প্রত্যেকে ৫টি করে ভোট লাভ করেছেন।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৩৩৮

রাজনীতি

স্বামী সংসদে যেতে না পারলেও যাচ্ছেন স্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মতিউর রহমান বিএনপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বাবলুর কাছে পরাজিত হন। নির্বাচনে বাবলু ১ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন, অন্যদিকে মতিউর রহমান পান ১ লাখ ৮৭৬ ভোট। তবে নির্বাচনে পরাজিত হলেও রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েননি তিনি; বরং তার স্ত্রী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী […]

নিউজ ডেস্ক

২১ এপ্রিল ২০২৬, ১১:১৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মতিউর রহমান বিএনপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বাবলুর কাছে পরাজিত হন। নির্বাচনে বাবলু ১ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন, অন্যদিকে মতিউর রহমান পান ১ লাখ ৮৭৬ ভোট।

তবে নির্বাচনে পরাজিত হলেও রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েননি তিনি; বরং তার স্ত্রী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী সংরক্ষিত নারী আসনে জামায়াতের মনোনয়ন পেয়েছেন।

অ্যাডভোকেট মুন্নী জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের মানবসম্পদ, আইন ও মানবাধিকার বিষয়ক সেক্রেটারি এবং দলের নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সাবেক সভানেত্রী এবং বর্তমানে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবেও কর্মরত। এছাড়াও তিনি বিভিন্ন মানবাধিকার ও আইনি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।

দলীয় নেতাকর্মীদের মতে, কঠিন সময়ে দলের জন্য তার অবদান ও ত্যাগের স্বীকৃতি হিসেবেই তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। মতিউর রহমানও জানিয়েছেন, জামায়াত যোগ্যতা ও ত্যাগকে মূল্যায়ন করেই প্রার্থী নির্বাচন করে। সাবিকুন্নাহার মুন্নী আশা প্রকাশ করেছেন, সংসদ সদস্য হিসেবে তিনি দেশের অবহেলিত নারী সমাজের উন্নয়নে কাজ করবেন এবং জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করবেন।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৩৩৮