মেহেরপুর প্রতিনিধি
নানা আয়োজনে মেহেরপুরে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আজ সকাল সাড়ে ১১ টার দিকে মেহেরপুর সরকারী কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভযাত্রায় নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহম্মেদ। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব, কলেজ ছাত্র দলের সভাপতি লিঙ্কনসহ ছাত্রদলের নেতা-কর্মীরা শোভাযাত্রায় অংশ নেয়।