মো:তাজুল ইসলাম (সুবর্ণচর প্রতিনিধি):
আজ সোমবার, ১৬ ডিসেম্বর, নোয়াখালী, সুবর্ণচর উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা মহান বিজয় দিবস উপলক্ষে সুবর্ণচর উপজেলা শহীদ মিনারে পুষ্প অর্পণ এর মাধ্যমে সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ বাবুল চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সারওয়ার উদ্দিন দিদার, নিজাম উদ্দিন ফারুক, সুবর্ণচর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল খায়ের আকাশ, এডভোকেট আবদুল্লা, সুবর্ণচর উপজেলা যুবদলের নেতা শাহাব উদ্দিন অনিক।
আরো উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সারওয়ার উদ্দিন, নাজিম উদ্দীন রাজন ও সুবর্ণচর উপজেলা ছাত্র দলের জামাল উদ্দিন, আবু তাহের, আরিফ, সাকা সহ সুবর্ণচর উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।