মাসুম হোসেন, শাহজাদপুর প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে চাইল্ড সাইট ফাউন্ডেশন পরিদর্শন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন।
মঙ্গলবার (৫ মে) বিকেলে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালি গ্রামে অবস্থিত চাইল্ড সাইট ফাউন্ডেশন পরিদর্শনে যান তিনি। এ সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, এমপি মহোদয় সৌজন্য পরিদর্শনে আগমন করেন।
ব্যস্ত সময়সূচির মাঝেও তিনি সেন্টারের শিশু-কিশোর ও কেয়ারগিভারদের সঙ্গে আন্তরিক মতবিনিময় করেন এবং সেন্টারের বিভিন্ন কার্যক্রম গভীর আগ্রহসহ পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর প্রদান করেন এবং সিএসএফ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন। এ সময় তিনি সিএসএফ সেন্টারের সার্বিক মঙ্গল কামনা করেন এবং ভবিষ্যতে পুনরায় পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন।
মাননীয় প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুসফিকুর রহমান, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, এডিসি (রেভিনিউ) মোছাঃ নুর নাহার বেগম,
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল, বিআরডিবির চেয়ারম্যান আব্দুল আল মাহবুব, ড. ইশরাত জাহান, ড. রাজিন, জহুরুল ইসলাম জুয়েল সহ অন্যান্য সম্মানিত সরকারি কর্মকর্তাবৃন্দ।