মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের গজারিয়া থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা সিএনজি চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি চুরি হওয়া সিএনজি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৫ মে) ভোর রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার সারাদিন সোহাগ গাজী এলাকা সংলগ্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—গজারিয়া উপজেলার পোড়াচক বাউশিয়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে আল আমিন (৩৬), কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে রুবেল (৩১) এবং একই উপজেলার পোড়াচক বাউশিয়া (ডোহলবাড়ি) এলাকার বাচ্চু মিয়ার ছেলে রুহুল আমিন (৩৮)।
পুলিশ জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে চুরি হওয়া সিএনজি সংগ্রহ করে তা ব্যবহার করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং একটি চুরি হওয়া সিএনজি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।