মোঃ তাজুল ইসলাম, সুবর্ণচর
গত (১৮ জুলাই) ২০২৫, দুপুর ১২ টায়। চট্রগ্রাম কোতোয়ালি থানাধীন রঙ্গম কনভেনশন হল বিল্ডিংয়ে কাজ করার সময় ০৯ তলা হতে পড়ে নোয়াখালী, সুবর্ণচর উপজেলার তিনজন নির্মাণ শ্রমিক মৃত্যুবরণ করেন।
আজ মঙ্গলবার, (২২ জুলাই) ২০২৫, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এর নির্দেশনায় নিহত পরিবারের সার্বিক খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন, সুবর্ণচর উপজেলা বিএনপি’র প্রতিনিধি দল।
এসময় উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, এনায়েত উল্লাহ বাবুল চেয়ারম্যান, সাবেক উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল মেম্বার, সাবেক ৩নং চরক্লার্ক ইউনিয়ন বিএনপি’র সভাপতি, বসির আহমেদ, উপজেলা যুবদলের নেতা শাহাবুদ্দিন অনিক ২নং চরবাটা ইউনিয়ন যুবদলের সভাপতি মাইন উদ্দিন সহ প্রমুখ।
নিহতরা হলেন, সুবর্ণচর উপজেলার চরক্লার্ক গ্রামের ফিরোজের পুত্র মো হাসান, চর নঙ্গোলিয়া গ্রামের আবুল কালামের পুত্র রাশেদ এবং আমান উল্যাহ ইউনিয়নের নোয়া পাড়া গ্রামে সেলিমের পুত্র ফখরুল।
তিনজন শ্রমিকের নিহতের ঘটনার পর থেকে আইনী সহায়তা, লাশ পোস্ট মর্টেমসহ সকল প্রকার সহযোগিতা করেন, সুবর্ণচর উপজেলা সমিতির সভাপতি, পিবিআই চট্রগ্রাম সহকারি পু্লিশ সুপার আবু জাফর মোঃ ফারুক, সাবেক পুলিশ কর্মকর্তা মানবিক সৈকত, সুবর্ণচর উপজেলা সমিতির চট্টগ্রাম এর দপ্তর সম্পাদক মনির উদ্দিন, কার্যকরী কমিটির সদস্য জাহাঙ্গীর আলম ও শহীদুল ইসলাম, ইকবাল হোসেন রুবেল, নির্মাণ শ্রমিক সংগঠনের বিভাগীয় সাধারণ সম্পাদক নুর আহাম্মদ সার্বিক সহযোগিতা করেন।
সকল কাজ সম্পন্ন শেষে তিন জনের লাশ পৌঁছায় সুবর্ণচরে। পরে হাজার হাজার মানুষের উপস্থিতিতে জানাযার নামাজ ও দাফন কাফনের কাজ সম্পন্ন হয়।