শেখ সজীব,বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মাজার মোড়ে আজ (৩০নভেম্বর) সন্ধায় বাগেরহাট সদর উপজেলা মৎস্যজীবী দলের আয়োজনে সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
উক্ত দোয়া অনুষ্ঠানে মৎস্যজীবী দলের নেতা কর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ নারী ও পুরুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।এ সময় তারা দাবি করেন বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নয়।তিনি বাংলাদেশের সম্পদ।তিনি বাংলাদেশের গর্ব।
বক্তব্য চলাকালে বাগেরহাট জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব হারুন অর রশিদ অশ্রু সিক্ত নয়নে আল্লার কাছে বেগম খালেদার জন্য দেশবাসীর কাছে দোয়ার দরখাস্ত করেন।
বিশেষ মোনাজাতে উপস্থিত জনসাধারণের অনেকের চোখ অশ্রু সিক্ত হতে দেখা গেছে।উপস্থিত একজন মহিলা( বিএনপির সমর্থক) কে জিজ্ঞাসা করলে তিনি জানান,”খালেদা জিয়ার মতো আপোসহীন নেত্রী তিনি কখনও দেখেনি।তিনি আরও জানান বাংলাদেশে খালেদা একজনই।তার মতো দ্বিতীয় কেও আর আসবে না “