বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক :হাসান মামুন

মো. মিজানুর রহমান (উপজেলা প্রতিনিধি): ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গলাচিপা উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এর আয়োজনে গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর গলাচিপা উপজেলা বিএনপি কর্তৃক অনুষ্ঠিতব্য এ জনসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সমর্থকদের ঢল নামে। […]

নিউজ ডেস্ক

০৯ নভেম্বর ২০২৪, ১৩:২৭

মো. মিজানুর রহমান (উপজেলা প্রতিনিধি):

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গলাচিপা উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এর আয়োজনে গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর গলাচিপা উপজেলা বিএনপি কর্তৃক অনুষ্ঠিতব্য এ জনসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সমর্থকদের ঢল নামে।

কার্যত বিকাল তিনটায় এ সভা শুরু হলেও সকাল থেকেই নেতাকর্মী ও সমর্থকরা সভাস্থলে আসতে শুরু করে এবং বেলা বাড়ার সাথে সাথে সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে আশপাশে এলাকা ছাড়িয়ে যায়। বৃহস্পতিবার গলাচিপা উপজেলা বিএনপি সভাপতি সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে এবং গলাচিপা উপজেলা বিএনপি এর সাধারণ সম্পাদক আ. সাত্তার হাওলাদার এর সঞ্চালনায় এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল সভাপতি হাসান মামুন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

গলাচিপা বিএনপি’র সর্বকালের সেরা এ জনসভায় গত জুলাই আগষ্টে বিপ্লবের সময়ে বিএনপি নেতাকর্মী-সমর্থকসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গলাচিপা ও দশমিনা উপজেলার নিহত আটজন মেধাবী ছাত্রসহ সকল শহীদদের স্মরণ করে প্রধান অতিথির বক্তব্যে হাসান মামুন বলেন, ‘ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। ১৯৭৫ সালে এইদিনে বাংলাদেশে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করে জাতিকে বিপ্লব ও সংহতি দিবস উপহার দিয়েছিলেন।

কিন্ত গত শেখ হাসিনা সরকার দিবসটিকে বাতিল করে, বাতিল করে সরকারি ছুটি। গত ১৫ বছর শেখ হাসিনা সরকার পুলিশ ও অন্যান্য প্রশাসনের বন্দুকের নলের সামনে মানুষকে জিম্মি করে, ব্যাংকগুলো ডাকাতি করে বিদেশিদের হাতে তুলে দিয়ে ক্ষমতায় টিকেছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে ছাত্র সমাজ গত ১৭ সতেরো বছর তাদের এ অনিয়মের বিরুদ্ধে আন্দোলন করে আসছিল।

কিন্তু গত স্বৈরচার সরকার তার বাহিনী দ্বারা দমন কর রেখেছিল। বাংলাদেশ যখনই সংকট পড়েছে, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গনতন্ত্র সংকটে পতিত হয়েছে তখনই আল্লাহ প্রদত্ত ছাত্র সমাজ তাঁদের বুকের রক্ত দিয়ে রক্ষা করেছে। বাংলাদেশের মেধাবী ছাত্রদের এমনকি আমাদের শিশুদের গুলি চালাতে দ্বিধাবোধ করেছি। তারপরও আমাদের ছাত্র-জনতা থেমে যায়নি। নতুনভাবে রক্ষা করা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা। আমরা গলাচিপা উপজেলা বিএনপি আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত ছাত্র জনতাকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ থাকবো।

তিনি আরো বলেন, ‘আগামী নির্বাচন পর্যন্ত পটুয়াখালী-৩ আসনে কেউ যেন কোন ষড়যন্ত্র না করতে পারে- এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’ কারো নাম উল্লেখ না করে তিনি আরো বলেন, ‘বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়নি যে, প্রশাসনের চেয়ার, টেবিল ও খাবার খেয়ে রাজনৈতিক সভা করতে হবে। ঐতিহাসিক ৭ নভেম্বর ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনাকে ধারণ করে জাতীয়তাবাদী দলকে ঐক্যবদ্ধ হতে হবে।’

উল্লেখ্য ১৯৭৫ সালের ৭ নভেম্বর কারাগারের বন্দিদশা থেকে মুক্ত হয়ে জিয়াউর রহমান হয়ে উঠেন দেশের মুকুটহীন সম্রাট; যা তাঁকে পরবর্তীতে রাজনৈতিক ময়দানের স্বার্থকতায় অপ্রতিদ্বন্দ্বী এক মহান নেতায় পরিণত করে।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭২৬০

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭২৬০

রাজনীতি

ঢাকা-৮ নিজ কেন্দ্রেই নাসীরুদ্দীন পাটওয়ারীর কাছে হারলেন মির্জা আব্বাস

ঢাকা-৮ নির্বাচনী এলাকার শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা কলেজ (মহিলা ভোটার কেন্দ্র-২) কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে ৫২৩ ভোট পেয়ে ওই কেন্দ্রে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫১৬ ভোট। অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের […]

নিউজ ডেস্ক

১২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:২৪

ঢাকা-৮ নির্বাচনী এলাকার শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা কলেজ (মহিলা ভোটার কেন্দ্র-২) কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।

প্রাপ্ত ফলাফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে ৫২৩ ভোট পেয়ে ওই কেন্দ্রে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫১৬ ভোট। অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই কেন্দ্রে মাত্র ৭ ভোটের ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে।

কেন্দ্রটির অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কেফায়েত উল্লা (হাতপাখা) পেয়েছেন ১১ ভোট। এ ছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ত্রিদ্বীপ কুমার সাহা (কাস্তে) এবং গণ-অধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম (ট্রাক) উভয়েই সমান ৭টি করে ভোট পেয়েছেন।

অন্যদিকে, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী এস এম সরওয়ার (মোমবাতি) এবং জাতীয় পার্টির (জেপি) প্রার্থী মো. জুবের আলম খান (লাঙ্গল) প্রত্যেকে ৫টি করে ভোট লাভ করেছেন।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭২৬০

রাজনীতি

স্বামী সংসদে যেতে না পারলেও যাচ্ছেন স্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মতিউর রহমান বিএনপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বাবলুর কাছে পরাজিত হন। নির্বাচনে বাবলু ১ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন, অন্যদিকে মতিউর রহমান পান ১ লাখ ৮৭৬ ভোট। তবে নির্বাচনে পরাজিত হলেও রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েননি তিনি; বরং তার স্ত্রী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী […]

নিউজ ডেস্ক

২১ এপ্রিল ২০২৬, ১১:১৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মতিউর রহমান বিএনপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বাবলুর কাছে পরাজিত হন। নির্বাচনে বাবলু ১ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন, অন্যদিকে মতিউর রহমান পান ১ লাখ ৮৭৬ ভোট।

তবে নির্বাচনে পরাজিত হলেও রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েননি তিনি; বরং তার স্ত্রী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী সংরক্ষিত নারী আসনে জামায়াতের মনোনয়ন পেয়েছেন।

অ্যাডভোকেট মুন্নী জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের মানবসম্পদ, আইন ও মানবাধিকার বিষয়ক সেক্রেটারি এবং দলের নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সাবেক সভানেত্রী এবং বর্তমানে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবেও কর্মরত। এছাড়াও তিনি বিভিন্ন মানবাধিকার ও আইনি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।

দলীয় নেতাকর্মীদের মতে, কঠিন সময়ে দলের জন্য তার অবদান ও ত্যাগের স্বীকৃতি হিসেবেই তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। মতিউর রহমানও জানিয়েছেন, জামায়াত যোগ্যতা ও ত্যাগকে মূল্যায়ন করেই প্রার্থী নির্বাচন করে। সাবিকুন্নাহার মুন্নী আশা প্রকাশ করেছেন, সংসদ সদস্য হিসেবে তিনি দেশের অবহেলিত নারী সমাজের উন্নয়নে কাজ করবেন এবং জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করবেন।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭২৬০