সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

হাসিনা নির্বাচনের মুখোমুখি উন্নয়নকে দাঁড় করিয়েছিলেন,এখন সংস্কারকে দাঁড় করানো হচ্ছে: রুমিন ফারহানা

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা এক টকশোতে বলেছেন, “উন্নয়ন, গণতন্ত্র, সংস্কার কিংবা নির্বাচন – এগুলোর মধ্যে কোনো বৈরিতা নেই।”তিনি জানান, এক সময় হাসিনা নির্বাচনের মুখোমুখি উন্নয়নকে দাঁড় করিয়েছিলেন, কিন্তু এখন নির্বাচনের মুখোমুখি সংস্কারকে দাঁড় করানো হচ্ছে। “বাংলাদেশে যদি একটি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে বিএনপিকে দূরে সরিয়ে রাখার কোনো উপায় নেই,” মন্তব্য করেন তিনি। তবে, […]

হাসিনা নির্বাচনের মুখোমুখি উন্নয়নকে দাঁড় করিয়েছিলেন,এখন সংস্কারকে দাঁড় করানো হচ্ছে: রুমিন ফারহানা

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

২০ মার্চ ২০২৫, ১২:২৯

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা এক টকশোতে বলেছেন, “উন্নয়ন, গণতন্ত্র, সংস্কার কিংবা নির্বাচন – এগুলোর মধ্যে কোনো বৈরিতা নেই।”তিনি জানান, এক সময় হাসিনা নির্বাচনের মুখোমুখি উন্নয়নকে দাঁড় করিয়েছিলেন, কিন্তু এখন নির্বাচনের মুখোমুখি সংস্কারকে দাঁড় করানো হচ্ছে।

“বাংলাদেশে যদি একটি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে বিএনপিকে দূরে সরিয়ে রাখার কোনো উপায় নেই,” মন্তব্য করেন তিনি। তবে, প্রশ্ন উঠেছে, “বাংলাদেশে কবে নির্বাচন হবে?”

তিনি এ বিষয়ে বলেন, “প্রধান উপদেষ্টা তো পরিষ্কারভাবে বলেছেন, ডিসেম্বরেই নির্বাচন হবে। তবে, সে সময়েও তিনি আবার বলেছিলেন, মার্চে হতে পারে। এরপর একে একে বলা হচ্ছে, জুনেও হতে পারে। কিন্তু ২৬ জুন, যেটি বর্ষাকাল, বাংলাদেশে ৫৩ বছরে কখনো বর্ষাকালে ভোট হয়নি।”

এদিকে, রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট মহাসড়কের ভয়াবহ রাস্তা পরিস্থিতি তুলে ধরে বলেন, “বিশেষ করে আমার এলাকা, যেখানে রাস্তাঘাটের অবস্থা সত্যিই ভয়াবহ। এমন এলাকার মধ্যে নির্বাচন করা অসম্ভব। গরমের দিনে ছাতা নিয়ে বেরলে কী আর হয়, তবে যারা গ্রামে থাকেন, তাদের জন্য তা অনেক বড় চ্যালেঞ্জ।”

তিনি বলেন, “এগুলো জানেন না, তা নয়। ডক্টর মোহাম্মদ ইউনুসও জানেন। জানিয়ে তিনি জুন বলেছেন, তাই তিনি হয়তো এতো সময় দিতে চান।” রুমিন ফারহানা মন্তব্য করেন, “এভাবে একে একে এক সময় নির্বাচনের সময় পরিবর্তন করে জনগণের মধ্যে অস্বস্তি তৈরি করা হয়।

এক সময় ডিসেম্বর, কখনো মার্চ, কখনো জুন-এভাবে সময় বারবার পরিবর্তন করা হয়। জনগণের মধ্যে একটি পারসেপশন তৈরি হয়, কিন্তু তারা আসলে জানেন না, কখন নির্বাচন হবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে দুটি প্রধান রাজনৈতিক দলের নেতৃত্ব একে একে সরিয়ে নতুন নেতৃত্ব বসানোর প্রচেষ্টা আমরা ২০ বছর আগেও দেখেছি, ওয়ান ইলেভেনের সময়।”

একই অনুষ্ঠানে, তিনি আমেরিকান কূটনীতিক জন ড্যানিলোচ এবং আরেক কূটনীতিকের বক্তব্যের কথা উল্লেখ করে বলেন, তারা বাংলাদেশে এসে বলেছেন যে, তারা ওয়ান ইলেভেনের সময় কিছু ভুল করেছেন। তারা জানান, “ওই সময়ে সংস্কারকে অনুসরণ করা হয়নি।”

রুমিন ফারহানা আরও বলেন, “নির্বাচনের মুখোমুখি সংস্কারকে দাঁড় করানো আমাদের মনে করিয়ে দেয় হাসিনা কীভাবে নির্বাচনের মুখোমুখি উন্নয়নকে দাঁড় করিয়েছিলেন। কিন্তু এইভাবে একের সঙ্গে আরেকটি দাঁড় করানো যায় না।”

“আপনি উন্নয়ন বলেন, গণতন্ত্র বলেন, সংস্কার বলেন বা নির্বাচন বলেন—এগুলো একে অন্যের সঙ্গে কোনো বিরোধে নেই। বরং একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার ও সংস্কার, জনগণের কাছে জবাবদিহিতার সঙ্গে আরও কার্যকর হয়ে উঠে।”

এছাড়া, তিনি বলেন, “অনির্বাচিত সরকার সাধারণত জনগণের কাছ থেকে জবাবদিহিতা প্রত্যাশা করতে পারে না, কারণ তাদের একটাই চিন্তা থাকে, ৫ বছর বা ৪ বছর পর দরজায় গিয়ে ভোট চাইতে হবে।”

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭২৫৮

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৩৩০

রাজনীতি

ঢাকা-৮ নিজ কেন্দ্রেই নাসীরুদ্দীন পাটওয়ারীর কাছে হারলেন মির্জা আব্বাস

ঢাকা-৮ নির্বাচনী এলাকার শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা কলেজ (মহিলা ভোটার কেন্দ্র-২) কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে ৫২৩ ভোট পেয়ে ওই কেন্দ্রে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫১৬ ভোট। অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের […]

নিউজ ডেস্ক

১২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:২৪

ঢাকা-৮ নির্বাচনী এলাকার শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা কলেজ (মহিলা ভোটার কেন্দ্র-২) কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।

প্রাপ্ত ফলাফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে ৫২৩ ভোট পেয়ে ওই কেন্দ্রে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫১৬ ভোট। অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই কেন্দ্রে মাত্র ৭ ভোটের ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে।

কেন্দ্রটির অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কেফায়েত উল্লা (হাতপাখা) পেয়েছেন ১১ ভোট। এ ছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ত্রিদ্বীপ কুমার সাহা (কাস্তে) এবং গণ-অধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম (ট্রাক) উভয়েই সমান ৭টি করে ভোট পেয়েছেন।

অন্যদিকে, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী এস এম সরওয়ার (মোমবাতি) এবং জাতীয় পার্টির (জেপি) প্রার্থী মো. জুবের আলম খান (লাঙ্গল) প্রত্যেকে ৫টি করে ভোট লাভ করেছেন।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৩৩০

রাজনীতি

স্বামী সংসদে যেতে না পারলেও যাচ্ছেন স্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মতিউর রহমান বিএনপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বাবলুর কাছে পরাজিত হন। নির্বাচনে বাবলু ১ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন, অন্যদিকে মতিউর রহমান পান ১ লাখ ৮৭৬ ভোট। তবে নির্বাচনে পরাজিত হলেও রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েননি তিনি; বরং তার স্ত্রী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী […]

নিউজ ডেস্ক

২১ এপ্রিল ২০২৬, ১১:১৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মতিউর রহমান বিএনপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বাবলুর কাছে পরাজিত হন। নির্বাচনে বাবলু ১ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন, অন্যদিকে মতিউর রহমান পান ১ লাখ ৮৭৬ ভোট।

তবে নির্বাচনে পরাজিত হলেও রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েননি তিনি; বরং তার স্ত্রী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী সংরক্ষিত নারী আসনে জামায়াতের মনোনয়ন পেয়েছেন।

অ্যাডভোকেট মুন্নী জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের মানবসম্পদ, আইন ও মানবাধিকার বিষয়ক সেক্রেটারি এবং দলের নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সাবেক সভানেত্রী এবং বর্তমানে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবেও কর্মরত। এছাড়াও তিনি বিভিন্ন মানবাধিকার ও আইনি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।

দলীয় নেতাকর্মীদের মতে, কঠিন সময়ে দলের জন্য তার অবদান ও ত্যাগের স্বীকৃতি হিসেবেই তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। মতিউর রহমানও জানিয়েছেন, জামায়াত যোগ্যতা ও ত্যাগকে মূল্যায়ন করেই প্রার্থী নির্বাচন করে। সাবিকুন্নাহার মুন্নী আশা প্রকাশ করেছেন, সংসদ সদস্য হিসেবে তিনি দেশের অবহেলিত নারী সমাজের উন্নয়নে কাজ করবেন এবং জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করবেন।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৩৩০