নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি:
জামাত- শিবিরের অপপ্রচার ও প্রপাগান্ডার বিরুদ্ধে নরসিংদীতে প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার নজরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নরসিংদীতে বিএনপি এবং দলের নেতাকর্মীদের বিরুদ্ধে জামায়াত শিবিরের অবস্থান নেওয়া ও গতকাল বিএনপির বিরুদ্ধে বিক্ষোভের মিছিলের প্রতিবাদে সভা করেছে নজরপুর ইউনিয়ন বিএনপি ও ইউপি সদস্যবৃন্দ।
উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সোমবার রেডক্রিসেন্ট কর্তৃক নজরপুর এলাকার গরীর-অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। অনুষ্ঠান শেষে জামায়াত কর্মীরা ইউনিয়নের সচিব আরিফ উদ্দিনকে কম্বল না দেওয়ায় কে কেন্দ্র করে স্থানীয়রা ক্ষিপ্ত হলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা শুরু হয়। এতে ইউনিয়ন জামায়াতের আমীর লোকমান কবির আহত হয়।
বিষয়টি নিয়ে জামায়াত-শিবিরের সদস্যরা বিএনপিকে নিয়ে প্রপাগান্ডা চালিয়েছে। পাশাপাশি নরসিংদী শহরে তারা বিক্ষোভ মিছিল করে। এই ঘটনাটি সম্পূর্ণভাবে সাজানো হয়েছে বিএনপি ও স্থানীয় নেতাদেরকে কলুসিত করার জন্য। সুষ্ঠু নির্বাচন হলে সারা দেশে বিএনপির বিজয় নিশ্চিত ভেবেই জামায়াত-শিবিরের নেতৃবৃন্দ এসব কর্মকান্ড চালাচ্ছে বলে অভিযোগ করা হয়।
নজরপুর ইউনিয়ন পরিষদের সদস্য ১নং ওয়ার্ড মেম্বার হাফিজ উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, নজরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন সরকার, নজরপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কামরুল পাঠান,
সিনিয়র যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ন আহবায়ক এ ফারুক ও গোলাম ফারুক বাবু, নজরপুর ইউনিয়ন পরিষদেও সদস্য, হাফিজ উদ্দিন, আরমান পাঠান, দেলোয়ার হোসেন, ইসমাইল, রশীদ, নরসিংদী জেলা ছাত্রদল নেতা সাব্বির ভূইয়াসহ ইউনিয়ন বিএনপি, ছাত্রদল নেতৃবৃন্দসহ প্রমুখ।