রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাগর ও নদীতে জাটকা শিকার প্রশাসনের অভিযান ‘দায়সারা’, দাদন ব্যবসায়ীদের প্রভাবের অভিযোগ

রাশিমুল হক রিমন, বরগুনা সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে বঙ্গোপসাগর ও উপকূলীয় পায়রা নদীতে দেদারসে জাটকা ইলিশ শিকার চলছে। স্থানীয় দাদন ব্যবসায়ীদের ইন্ধনে এবং ম্যানেজমেন্টের আশ্বাসে জেলেরা অবৈধ জাল দিয়ে জাটকা শিকার করলেও সংশ্লিষ্ট তিন দপ্তরের তেমন কার্যকর অভিযান নেই বলে অভিযোগ উঠেছে। সরকার গত ১ নভেম্বর থেকে আগামী ৩০ জুন পর্যন্ত জাটকা শিকার, পরিবহন ও […]

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাগর ও নদীতে জাটকা শিকার প্রশাসনের অভিযান ‘দায়সারা’, দাদন ব্যবসায়ীদের প্রভাবের অভিযোগ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২৯ নভেম্বর ২০২৫, ১৭:১২

রাশিমুল হক রিমন, বরগুনা

সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে বঙ্গোপসাগর ও উপকূলীয় পায়রা নদীতে দেদারসে জাটকা ইলিশ শিকার চলছে। স্থানীয় দাদন ব্যবসায়ীদের ইন্ধনে এবং ম্যানেজমেন্টের আশ্বাসে জেলেরা অবৈধ জাল দিয়ে জাটকা শিকার করলেও সংশ্লিষ্ট তিন দপ্তরের তেমন কার্যকর অভিযান নেই বলে অভিযোগ উঠেছে।

সরকার গত ১ নভেম্বর থেকে আগামী ৩০ জুন পর্যন্ত জাটকা শিকার, পরিবহন ও বিপণন নিষিদ্ধ ঘোষণা করেছে। কিন্তু তালতলী ও আমতলী উপজেলাসহ উপকূলের বিভিন্ন এলাকায় প্রায় ৮ হাজারের বেশি জেলে নিষিদ্ধ ২.৬ ইঞ্চি (৬.৫ সেমি) ফাঁসের জাল ব্যবহার করে জাটকা ইলিশ শিকার করছে। স্থানীয়দের দাবি, দাদন ব্যবসায়ীরা মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ-পুলিশকে ম্যানেজ করেই এই অবৈধ জাটকা শিকারের সুযোগ তৈরি করছেন।

লোক দেখানো অভিযান, আগেই খবর পেয়ে যায় জেলেরা

স্থানীয়দের অভিযোগ-ফকিরহাট কোস্টগার্ড, নিদ্রা নৌ পুলিশ ফাঁড়ি ও উপজেলা মৎস্য দপ্তর মাঝে মধ্যে নামমাত্র অভিযান চালালেও তা ফলপ্রসূ হচ্ছে না। বরং অভিযান শুরুর আগেই দাদন ব্যবসায়ীরা জেলেদের খবর দিয়ে দেয়, ফলে কাউকে আটকানোই যাচ্ছে না।

৫-৭ টন জাটকা প্রতিদিন ঢাকাসহ বিভিন্ন জেলায় পাচার

খোঁজ নিয়ে জানা গেছে, ফকিরহাট বাজারের বিএফডিসি ঘাট, আমতলী ও তালতলীর বিভিন্ন আড়ত থেকে প্রতিদিন প্রায় ৫-৭ টন জাটকা ইলিশ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পাচার করা হচ্ছে।

শনিবার সরেজমিনে তালতলীর ফকিরহাট, আশারচর, নিশানবাড়িয়া, নিন্দ্রা সাকিনা এলাকাসহ বিভিন্ন পয়েন্টে জেলেদের শিকার করা জাটকা আড়তদারদের মাধ্যমে পরিবহন করতে দেখা গেছে।

জেলেদের দাবি: দাদনের টাকা শোধ করতেই জাটকা শিকার

ফকিরহাটের জেলে জুয়েল, শাহীনসহ কয়েকজন বলেন,

“দাদন ব্যবসায়ীদের কাছ থেকে দাদন নিয়েছি। টাকার চাপ রয়েছে, তাই বাধ্য হয়েই জাটকা শিকার করছি। এসব ব্যবসায়ীরাই প্রশাসনকে ম্যানেজ করেন।”

অভিযোগ অস্বীকার সংশ্লিষ্টদের

ফকিরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবসায়ী সমিতির সভাপতি মজিবর ফরাজী বলেন,

“জেলেরা নিজেরাই নিষিদ্ধ জাল দিয়ে শিকার করছে। আড়তদারদের কোনো হাত নেই।”

নিদ্রা নৌ পুলিশের ইনচার্জ সাগর ভদ্র অর্থ নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন,

“নিয়মিত অভিযান চালানো হয়।”

তবে কতজন জেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে-এমন প্রশ্নে তিনি কোনো জবাব দিতে পারেননি।

তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন,

“কয়েকদিন অনুপস্থিত থাকায় অভিযান হয়নি। এই ফাঁকে জেলেরা জাটকা শিকার করেছে।”

আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাশ বলেন,

“বরাদ্দ না থাকায় নিয়মিত অভিযান চালানো সম্ভব হয়নি। বরাদ্দ পেলেই অভিযান শুরু হবে।”

ইউএনওর কঠোর অবস্থান

তালতলী উপজেলা নির্বাহী অফিসার সেবক মন্ডল বলেন,

“কোনোভাবেই জাটকা শিকার, পরিবহন বা বিপণন করা যাবে না। যারা জড়িত থাকবে-তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

সারাদেশ

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে […]

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২২:০৪

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।

সারাদেশ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার […]

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩ টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

সারাদেশ

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার […]

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬, ২৩:৪৫

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ

স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার পরপর স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, বর্তমানে ২টি শিশু ও তাদের মা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মানিক চাঁদের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তাকে নির্যাতন করতো। এই বিষয়ে একাধিকবার শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। এর মধ্যেই তাদের ঘর আলো করে মুস্তাকিম ও মাহিম নামের দুই ছেলে সন্তান। পারিবারিক কলহের জের ধরেই স্বামীর সাথে ঝগড়ার পর আজ সকালে বাবার বাড়িতে অবস্থানকালে পাখি খাতুন প্রথমে নিজে কীটনাশক পান করে এবং পরে ২ ছেলেকে কীটনাশক পান করায়। পরে তারা যন্ত্রাণায় চিৎকার করলে স্বজনেরা দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে ৪ বছর ও ৮ বছর বয়সী ২টি শিশু ও তাদের মা’কে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসে। পরে ৮ বছর বয়সী মুস্তাকিমকে ওয়াশ করা হয়, কীটনাশক পানের সময় বেশি হ‌ওয়ায় দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কীটনাশক পান করা ২টি শিশু ও তাদের মা’কে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।