আমজাদ শিবলু : সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালী–২ (সেনবাগ–সোনাইমুড়ী) আংশিক আসনের বিএনপি মনোনয়নপ্রাপ্ত ধানের শীষ মার্কার প্রার্থী, চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন “রাজাকাররা আমার মায়ের বুক ঝাঁঝড়া করে দিয়েছিল। তাই অনুরোধ করব—বিভেদ সৃষ্টি করবেন না, আসুন ভোটের মাঠে যাই। গণভোট, পিআর—এসব নয়, সুষ্ঠু ভোটের মাধ্যমে জনপ্রিয়তা যাচাই করুন।”
তিনি শনিবার(১৭ নভেম্বর) বেলা ১০টার দিকে উপজেলার ঈয়ারপুর গ্রামের ‘এমপি ভিলা’ থেকে ১ হাজারের বেশি মোটরসাইকেল নিয়ে ধানের শীষের সমর্থনে একটি র্যালি পূর্ব বক্তব্যে এসব কথা বলেন।
র্যালিটি ছমির মুন্সীরহাট বাজার, ঈয়ারপুর বটতলা বাজার, নতুন বাজার থেকে শুরু করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পদক্ষিন শেষে ছমিরমুন্সীরহাট বাজারে পুনরায় এসে মোটরসাইকেল শোভাযাত্রা (র্যালি) শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো,জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন,সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মুক্তার হোসেন পাটোয়ারী,সেনবাগ পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান লিটন, ফারুক বাবুল,সদস্য সচিব শহীদ উল্লাহ প্রমুখ।