আমজাদ শিবলু: সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ সরকারি হাসপাতালে ওয়াটার কুলার উদ্বোধন, হুইলচেয়ার ও নগদ সহায়তা বিতরণ করেছে সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
শনিবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় সেনবাগ সরকারি হাসপাতাল প্রাঙ্গণে সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে ওয়াটার কুলার স্থাপন, পঙ্গু ও অসহায় রোগীদের মাঝে হুইলচেয়ার এবং প্রবাস ফেরত অসহায়দের মাঝে নগদ সহায়তা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক ও সংস্থার প্রবীণ সদস্য এম এ আজিম চৌধুরী। সঞ্চালনা করেন সংস্থার পরিচালক নূর হোসাইন সুমন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাদিয়া আফরোজ, সেনবাগ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল মালেক, নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির আহবায়ক মুক্তার হোসেন পাটোয়ারী এবং হাসপাতালের আর এম ও ডা. কামাল হোসেন।
এ ছাড়া স্থানীয় বিএনপি, জামায়াত, যুবদল, ছাত্রদল ও প্রবাসী কল্যাণ সংস্থার বিভিন্ন নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে অতিথিরা হাসপাতালের রুগীদের জন্য স্থাপিত ওয়াটার কুলার উদ্বোধন করেন এবং হুইলচেয়ার ও নগদ সহায়তা তুলে দেন।