শনিবার, ০২ মে ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

হুইলচেয়ারে বন্দী সোহেল মানুষের মতো বাঁচতে চান

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ১৫ বছর ধরে শুয়ে আর হুইলচেয়ারে বসে বন্দী জীবন পার করছেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের টাঙ্গাইল্যা চালা এলাকার ৩৭ বছর বয়সী সোহেল। পা থাকলেও তাতে চলার শক্তি নেই। ২২ বছর বয়সে বিদ্যুতের লাইনে কাজ করার সময় গাছ থেকে পড়ে মেরুদণ্ড ভেঙে যাওয়ার পর থেকেই তিনি পঙ্গু হয়ে পড়েন। এখন ঘরের ভেতরেই […]

প্রতিনিধি ডেস্ক

০৪ নভেম্বর ২০২৫, ১৫:১৫

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

১৫ বছর ধরে শুয়ে আর হুইলচেয়ারে বসে বন্দী জীবন পার করছেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের টাঙ্গাইল্যা চালা এলাকার ৩৭ বছর বয়সী সোহেল। পা থাকলেও তাতে চলার শক্তি নেই। ২২ বছর বয়সে বিদ্যুতের লাইনে কাজ করার সময় গাছ থেকে পড়ে মেরুদণ্ড ভেঙে যাওয়ার পর থেকেই তিনি পঙ্গু হয়ে পড়েন।

এখন ঘরের ভেতরেই খাওয়া, থাকা এমনকি প্রস্রাব-পায়খানার কাজও সেরে নিতে হয় তাকে। দুর্ঘটনার পর থেকে তিনি আর কখনো বাইরে বের হননি।

একসময় পরিশ্রমী বৈদ্যুতিক মিস্ত্রি ছিলেন সোহেল। বিয়ের পর সংসারের স্বপ্ন গুছিয়ে নিতে শুরু করেছিলেন, কিন্তু এক দুর্ঘটনায় জীবনের সব স্বপ্ন মুহূর্তেই চুরমার হয়ে যায়। দুর্ঘটনার পর সামর্থ্য অনুযায়ী চিকিৎসা করালেও টাকার অভাবে সুস্থ হতে পারেননি। এখন কোমরের নিচের অংশ পুরোপুরি অবশ হয়ে গেছে। শুয়ে আর বসে থাকতে থাকতে কোমরে ঘা হয়ে গেছে।

দুর্ঘটনার ছয় মাস পর স্ত্রী ইসমতআরা সংসার ছেড়ে চলে যান। এরপর থেকে বৃদ্ধ মা ও বড় বোন রাবিয়াই তার সেবা করে যাচ্ছেন। বড় ভাই প্রবাসে থাকলেও তিনিও আর্থিকভাবে সহায়তা করতে পারছেন না। তিন বছর ধরে ঝড়াজীর্ণ ঘর থাকার অযোগ্য হওয়ায়, বড় বোনের দুইচালা টিনের ঘরেই মা, ছেলের বসবাস।

অর্থনৈতিক সংকটে প্রতি মাসেই ওষুধ কেনা ও চিকিৎসার খরচ মেটানো অসম্ভব হয়ে পড়েছে পরিবারের।

সোহেলের বাবা আব্দুল আজিজ মারা গেছেন ছয় বছর আগে। বৃদ্ধ মা রোবিয়া বেগমের দুটি কিডনিই বিকল হয়ে গেছে। ২১ বছর আগে স্বামী মারা যাওয়ায় বড় বোন রাবিয়াও বাবার বাড়িতে এসে থাকছেন। বর্তমানে পরিবারে উপার্জনক্ষম কেউ না থাকায় মানবেতর জীবনযাপন করছে সোহেলের পরিবার।

সোহেলের বোন রাবিয়া বলেন, ২১ বছর আগে স্বামী মারা যাওয়ার পর বাবার বাড়িতে আছি। ১৫ বছর ধরে ভাইয়ের সেবা করছে মা। এখন মায়ের কিডনিতেও সমস্যা দেখা দিয়েছে। কেউ একটু সাহায্য করলে হয়তো বেঁচে থাকতে পারব।

অশ্রুসিক্ত কণ্ঠে সোহেল বলেন, দুর্ঘটনার ছয় মাস পর স্ত্রী চলে যায়। এখন মা ছাড়া কেউ নেই। মা অসুস্থ, টাকাও নেই চিকিৎসার জন্য। ঘরটাও ভাঙা, তাও মেরামত করতে পারি না। সুস্থ থাকলে হয়তো এসব কষ্ট থাকত না।মানুষের মতো বাচতে চাই। দেশবাসী এবং প্রবাসীদের কাছে সাহায্য চাই।

সোহেলের মা রোবিয়া বেগম বলেন, স্ত্রী চলে যাওয়ার পর থেকে আমি সেবাযত্ন করি। ঘরে খাবার থাকে না, ঔষধ কিনতে পারি না। মানুষ দিলে খাই, না দিলে উপোস। এখন শরীরে শক্তি নেই, কিডনিও খারাপ। সরকার আর মানুষ যদি একটু সাহায্য করে, তাহলে হয়তো ছেলে-বুঝে বাঁচতে পারব।

মানুষের মতো স্বাভাবিক জীবন যাপন করতে চান সোহেল। স্থানীয়রা বলেন, সরকার বা সমাজের কোনো দয়ালু ব্যক্তি যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে হয়তো এই পরিবারটি একটু ভালোভাবে বেঁচে থাকতে পারবে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনসুর আহমেদ বলেন, সোহেল প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন সমাজসেবা অধিদপ্তর থেকে এবং তার মা বয়স্ক ভাতা পাচ্ছেন। তবে যেহেতু পরিবারে উপার্জনক্ষম কেউ নেই, তাই সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ করছি। সরকারিভাবে সহযোগিতারও ব্যবস্থা করা হবে।

সারাদেশ

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে […]

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২২:০৪

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।

সারাদেশ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার […]

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩ টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

সারাদেশ

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার […]

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬, ২৩:৪৫

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ

স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার পরপর স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, বর্তমানে ২টি শিশু ও তাদের মা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মানিক চাঁদের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তাকে নির্যাতন করতো। এই বিষয়ে একাধিকবার শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। এর মধ্যেই তাদের ঘর আলো করে মুস্তাকিম ও মাহিম নামের দুই ছেলে সন্তান। পারিবারিক কলহের জের ধরেই স্বামীর সাথে ঝগড়ার পর আজ সকালে বাবার বাড়িতে অবস্থানকালে পাখি খাতুন প্রথমে নিজে কীটনাশক পান করে এবং পরে ২ ছেলেকে কীটনাশক পান করায়। পরে তারা যন্ত্রাণায় চিৎকার করলে স্বজনেরা দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে ৪ বছর ও ৮ বছর বয়সী ২টি শিশু ও তাদের মা’কে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসে। পরে ৮ বছর বয়সী মুস্তাকিমকে ওয়াশ করা হয়, কীটনাশক পানের সময় বেশি হ‌ওয়ায় দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কীটনাশক পান করা ২টি শিশু ও তাদের মা’কে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।