মঈন উদ্দীন,বান্দরবান প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল— বান্দরবান জেলা বিএনপির পৃষ্ঠপোষকতায় বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিপ্লব ও সংহতি দিবস।
শুক্রবার (০৭ নভেম্বর ২০২৫) বিকেলে ৩.০০ ঘটিকার সময় শহরের ঐতিহ্যবাহী রাজার মাঠ থেকে এক জৌলুসময় শোভাযাত্রা বের হয়ে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবু সাঈদ মুক্তমঞ্চে এসে সমাবেশে মিলিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক ও ৩০০ নং আসনের মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গণী, যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মিঠুন, যুগ্ম আহ্বায়ক মজিবুর রশিদ,, জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
বক্তব্য শুরুতে বান্দরবান জেলা বিএনপির আহবায়ক ও ৩০০ নং আসনের মনোনীত প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী বলেন আজকের এই দিন বাংলাদেশের একটি ঐতিহাসিক দিন। এই দিনে আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদের মহানায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আবির্ভূত হয়েছিলেন। তার হাত ধরেই বাংলাদেশের জাতীয়তাবাদের সূচনা হয়েছে।
তাই আমরা আজকের দিনে বান্দরবান জাতীয়তাবাদী দল বিএনপি তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। বক্তব্যের একপর্যায়ে তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন বান্দরবান জেলা বিএনপির মধ্যে কোন ভেদাভেদ নেই আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ ও আমরা এক পরিবারের সন্তান ।
তিনি সবাইকে নিয়ে বান্দরবানের ঐতিহ্য উন্নয়নের ধারা অব্যাহত ও বৈষম্যমূলক বান্দরবান গড়তে চায়। বক্তব্য শেষে তিনি বলেন জাতীয় রাজনীতি ও আঞ্চলিক রাজনীত যারা করে জনগণকে সাথে নিয়ে যদি আমরা সম্মিলিতভাবে কাজ না করি তাহলে বান্দরবানের ঐতিহ্য ও উন্নয়নের ধারা রক্ষা করা সম্ভব নয়।
সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। এ দিনেই জনগণ ও সৈনিকরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় একত্রিত হয়েছিল। এসময় বক্তারা আরো বলেন,৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।