মজনুর রহমান আকাশ, মেহেরপুর
মেহেরপুরের গাংনীর চৌগাছা থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলিসহ গোলাম মোস্তফা ওরফে ডাকু (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। আজ সোমবার ভোর সাড়ে ৪ টার দিকে সেনাবাহিনী ও র্যাবের সমন্বিত একটি টিম তাকে তার নিজ বাড়ি থেকে আটক করে। গোলাম মোস্তফা ওরফে ডাকু চৌগাছা গ্রামের ভিটাপাড়ার মৃত আজিজুল হকের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের সাপেক্ষে গাংনী থানায় হস্তান্তর করা হয়।
র্যাব—১২ গাংনী ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ধৃত গোলাম মোস্তফা ডাকু তার হেফাজতে থাকা অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় আধিপত্য বিস্তারসহ সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও র্যাব যৌথ অভিযান চালিয়ে গোলাম মোস্তফা ডাকুর হেফাজতে থাকা একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলিসহ তাকে আটক করে।
আটকৃত গোলাম মোস্তফা ডাকুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।